মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ · ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

৪ মাসের বকেয়া ভাতার দাবিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি!

ওয়েব টিমপ্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ৭:২৭ · ২ মিনিটে পড়ুন
৪ মাসের বকেয়া ভাতার দাবিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি!
লেখার আকার

বিগত চার মাসের বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
এছাড়া, প্রতিষ্ঠার দীর্ঘ দিন পার হলেও, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিজস্ব ক্যাম্পাস চালু হয় নি। তাই, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালেই অস্থায়ী ক্যাম্পাসে অপ্রতুল ও সীমাবদ্ধতার মধ্যে ইন্টার্নশিপ করছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্থাপত্যে নির্মিত হয় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। নানা সংকটে কলেজের ৭ বছর পার হলেও এখন পর্যন্ত চালু হয়নি হাসপাতালের কার্যক্রম।

এদিকে, বিশাল হাসপাতাল ভবন ও অন্যান্য অবকাঠামো তৈরি করা হলেও যন্ত্রপাতি ও প্রশাসনিক জঠিলতার কারণে দীর্ঘদিনেও কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়নি। ফলে ২০১৭ ও ২০১৮ সালে পাস করা চিকিৎসকরা ২৫০ শয্যার হাসপাতালে ইন্টার্নশিপ করতে বাধ্য হয়েছেন। বর্তমানে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করছেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, ইন্টার্নশিপ নিয়ে চরম বিপাকে আছেন তারা। আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি, রেডিওলজিসহ উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসকদের অনুপস্থিতির মধ্যে তাদের ইন্টার্নশিপ করতে হচ্ছে। তারা শিগগিরই হাসপাতালের কার্যক্রম শুরু করার দাবি জানান।

ফাইনাল প্রফ পাস করে, ইন্টার্নশিপ এর বয়স ৪ মাস অতিক্রম করলেও, ভাতা পান নি, ইন্টার্ন চিকিৎসকরা। কতৃপক্ষ বার বার মিথ্যে আশ্বাস দিলেও, আশানুরুপ কোন সাড়া না পেয়ে, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন বলে জানান, উক্ত হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।