‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ
প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ উল্লাহ আমজাদ সাহেবের সাথে। প্রশ্ন: ‘মুসাফিরখানা’ শুরুর কথাগুলো জানতে চাই। কার উদ্যোগে কিভাবে শুরু হয়েছিলো? উত্তর: মুসাফিরখানা মুসলমানদের একটি ঐতিহ্য…