মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ জুন ২০২২, ১০:৩০ · ২ মিনিটে পড়ুন
রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার

কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে এ রায় দেন।

এর আগে মিঠামইন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দণ্ডপ্রাপ্তরা হলেন, মিঠামইন সদর উপজেলার ইসলামপুর গ্রামের রতন মিয়ার ছেলে তরিকুল (২০), বিল্লাল মিয়ার ছেলে ইমন (১৮), দুলাল মিয়ার ছেলে রাতুল মিয়া (১৯), আমির হোসেনের ছেলে মো. নয়ন (১৯) ও শামীম মিয়ার ছেলে উৎসব (১৯)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশের সহায়তায় দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা সবাই স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, ১০ জুন, ২০২২, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহনাজ আক্তার হাসপাতালের জরুরি বিভাগ থেকে ডিউটি শেষে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় বাসায় ফিরছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের এই পাঁচ সদস্য রাস্তা আটকে তার সঙ্গে অশালীন আচরণ করেন।

বিষয়টি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাফীকে অবগত করলে তিনি মিঠামইন থানায় অভিযোগ করেন। এতে ওসি কলিন্দ্র নাথ গোলদার তাৎক্ষণিক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ ফোর্সকে নির্দেশ দেন। পুলিশ ১১ জুন, শনিবার বিভিন্ন জায়গা থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে তাদের গ্রেফতার করে। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ডেভিডসনের ২৪তম সংস্করণে আন্তর্জাতিক উপদেষ্টায় অন্তর্ভুক্ত হলেন অধ্যাপক এবিএম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ মেডিসিনের বাইবেলখ্যাত ডেভিডসনের ২৪ তম সংস্করণে আন্তর্জাতিক উপদেষ্টা মণ্ডলীর একজন হিসেবে অন্তর্ভুক্ত হলেন অধ্যাপক এবিএম আবদুল্লাহ। তিনি উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সবার কাছে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন যাবত দ্বায়িত্ব…

১৮ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. ভুল হইসে। পিডায়া হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ৬ মাস হাসপাতাল ফালায়া রাখলে ভালো হইতো।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।