about-platform
চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের নিজস্ব প্ল্যাটফর্ম
"প্ল্যাটফর্ম অর্গানাইজেশন ফর মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি" বাংলাদেশের চিকিৎসক এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একটি অলাভজনক, অরাজনৈতিক ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের লক্ষ্য সব চিকিৎসা-পেশাজীবীর জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে সামাজিক নানা উদ্যোগে অংশ নেওয়া যায় এবং দক্ষতা ও ক্যারিয়ার গড়তে একে অপরের সঙ্গে তথ্য ভাগ করা যায়। প্ল্যাটফর্ম টুডে এই সংগঠনের সংবাদমাধ্যম।
আমাদের লক্ষ্য
চিকিৎসা একটি চ্যালেঞ্জিং পেশা। প্ল্যাটফর্মের মূল লক্ষ্য একটি পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে চিকিৎসক ও শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে তথ্য ভাগ করে সঠিক ক্যারিয়ার-নির্দেশনা পান।
আমাদের কার্যক্রম
চিকিৎসকদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে সরাসরি ও অনলাইনে অবস্থান; সারা দেশে বিনামূল্যে মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প; অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা; গুরুতর অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা। বৃহত্তর অর্থে দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।
আমাদের পথচলা
২০১৩ সালে অনলাইনভিত্তিক একটি উদ্যোগ হিসেবে প্ল্যাটফর্মের যাত্রা। ব্যাপক সাড়া পাওয়ার পর এটি কমিটি ও দুটি বড় স্বেচ্ছাসেবী দল ("প্ল্যাটফর্ম অ্যাডমিন" ও "প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্ট") নিয়ে একটি সংগঠনে রূপ নেয়। আজ সারা দেশে প্রায় ৩৫ হাজারের বেশি সদস্য সরাসরি যুক্ত।