মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ঢাকা মেডিকেল কলেজ খুলছে শনিবার, হোস্টেল খুলবে আগামীকাল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ জুলাই ২০২৫, ৪:০১ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দীর্ঘ আন্দোলন ও অচলাবস্থার পর অবশেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুনরায় খুলছে আগামী শনিবার (১২ জুলাই)। এর একদিন আগে, শুক্রবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে হোস্টেলগুলো।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ৮ জুলাই অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক কলেজ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ০৮.০৭.২০২৫ খ্রি. অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী ১২.০৭.২০২৫ খ্রি. শনিবার থেকে আরম্ভ হবে এবং হোস্টেলসমূহ ১১.০৭.২০২৫ খ্রি. শুক্রবার সকাল ৮টা থেকে খুলবে।”

উল্লেখ্য, গত জুন মাস থেকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাসগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা এবং বিকল্প আবাসনের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন।

বিশেষ করে, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসসহ কয়েকটি ভবন গণপূর্ত বিভাগ কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত ছিল। এর ফলে প্রাণহানির আশঙ্কা তৈরি হলে বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়।

কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ জুন এক জরুরি বিজ্ঞপ্তিতে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা তা মানতে অস্বীকৃতি জানায় এবং আন্দোলন চালিয়ে যেতে থাকে।

এর মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এবং নতুন হল নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবনের পরিদর্শন ও নবাগত ব্যাচের বিকল্প আবাসনের ব্যাপারে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।