বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সফল ছয়টি অস্ত্রোপচারের মধ্যে চলতি বছরের জুলাইয়ে চারটি এবং গত বছরের সেপ্টেম্বরে দুটি সম্পন্ন হয়। সরকারি বরাদ্দের আওতায় রোগীদের এসব অস্ত্রোপচার সরকারি অনুদানের অর্থে সম্পূর্ণ বিনা মূল্যে করা হয়েছে। লিভার গ্রহণকারী ছয়জন রোগী এবং লিভারদাতা—সবাই বর্তমানে সুস্থ আছেন। এ ছাড়া আরও চারজন রোগীর জন্য লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি ও রোগী নির্বাচনের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপাচার্য এফ এম সিদ্দিকী বলেন, সরকারি অনুদান যত দিন আছে, তত দিন রোগীরা বিনা মূল্যে এই চিকিৎসা পাবেন। না হলে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে এই অস্ত্রোপচারে ৩০ লাখ টাকার মতো খরচ হবে। ভারতে এটা ৪০ লাখ টাকার মতো পড়ে।

উপাচার্য বলেন, লিভার প্রতিস্থাপন কার্যক্রমকে স্থায়ী ও গতিশীল রূপ দিতে বর্তমান প্রশাসন বিশেষ কর্মপদ্ধতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অধ্যাপক বিধান চন্দ্র দাস ও অধ্যাপন মো. মোহছেন চৌধুরীর নেতৃত্বে লিভার প্রতিস্থাপন অস্ত্রোপচারে বহুমাত্রিক পদ্ধতির (মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ) একটি দক্ষ টিম গড়ে তোলা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে উপাচার্য বলেন, বিএমইউর লক্ষ্য প্রতি মাসে ২টি এবং বছরে ২৪টি লিভার প্রতিস্থাপন করা। পরবর্তী সময়ে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।

তথ্যসূত্র: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক /প্ল্যাটফর্ম

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

ব্রেকিং নিউজ

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo