বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কটাক্ষ থেকে অনুপ্রেরণা; ৩ ফুট উচ্চতার চন্দ্রজীত পড়ছেন এমবিবিএস

বুধবার, ২৫ জুন ২০২৫

মাত্র ৩ ফুট উচ্চতার চন্দ্রজীত পড়ছেন ডাক্তারি।কটাক্ষের থেকে অনুপ্রেরণার নাম। মেডিকেল কলেজ এ ক্লাস শুরু হওয়ার মাত্র ৩ দিন এর মধ্যেই সহপাঠী ও শিক্ষকদের প্রিয় মুখ হয়ে উঠেছেন চন্দ্রজীত। সম্প্রতি ডিবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।

লাল বৃত্তে চন্দ্রজীত।

জন্মের কিছুদিন পরই ডোয়ারফিজম নামক একটি বিরল রোগে  আক্রান্ত হয়ে থমকে যায় নরসিংদীর চন্দ্রজীত সাহার শারীরিক বৃদ্ধি। দেখতে স্বাভাবিক না হওয়ায় ছোট বেলা থেকেই তাকে শুনতে হয়েছে নানা কটুক্তি, হতে হয়েছে অবহেলার স্বীকার। তবে তাতে দমে জাননি চন্দ্রজীত।২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় ৮০.৫ নাম্বার পেয়ে জাতীয় মেধা তালিকায় ২৩৮৭ তম হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এ ভর্তি হয়েছেন চন্দ্রজীত সাহা।ভবিষ্যতে ভালো একজন ডাক্তার হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এই তরুণ। তার তার বিশ্বাস শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা বা মনন এর প্রতিবন্ধকতা হতে পারে না!

এ বিষয়ে চন্দ্রজীত সাহা বলেন,” আমি আসলে মনে করি যে যেমনই হোক না কেনো যদি লক্ষ্য থাকে যে ভালো কিছু করবো তাহলে সেই লক্ষ্যে এগিয়ে গেলে অবশ্যই সম্ভব। মাঝে বাঁধা বিপত্তি আসবে তবে সেগুলো বাঁধা হিসেবে না নিয়ে সেগুলো মনে করতে হবে সৃষ্টিকর্তার পরীক্ষা। তাদের উদ্দেশ্যে বলবো যারা একটু পিছিয়ে আছে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা লক্ষ্য নিয়ে এগিয়ে যাও অবশ্যই ভালো কিছু সম্ভব। ”

চন্দ্রজীত এর আত্নবিশ্বাস,আচরণ ও ইতিবাচক মনোভাব মুগ্ধ করেছে সহপাঠীদের।শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়া মেধাবী চন্দ্রজীত এখন সকলের অনুপ্রেরণা বলেও জানান সহপাঠীরা।

চন্দ্রজীত এর সহপাঠীরা বলেন,” সমাজের টপ লেভেল এর বা এক নাম্বার যদি আমরা বিবেচনা করি তাহলে ডাক্তার- ইঞ্জিনিয়ার এরাই তো,দাদা প্রতিবন্ধকতাকে জয় করে এই পজিশন এ এসেছে, অবশ্যই সে সকলের জন্যই দৃষ্টান্ত।”

চন্দ্রজীত সাহা শুধু একজন মেডিকেল শিক্ষার্থী নন,তিনি নতুন প্রজন্ম এর জন্য সাহস ও আত্নবিশ্বাস এর এক জীবন্ত প্রতীক বলে জানান মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার চন্দ্রনা সরকার।

এ বিষয়ে ডা.চন্দ্রনা সরকার বলেন, “ছেলেটা খুব স্ট্রং মেন্টালিটির এবং আমি ওকে করিডোর এ হাঁটতে দেখেছি উইথআউট এনি হেল্প, অন্য কারো সাহায্য ছাড়াই সে হেঁটে আসছে এবং আমি আজকে ওর হিস্টোলজি ক্লাস নিয়েছি সেখানে মাইক্রোস্কোপটা আমি ওর দেখার জন্য, ওর জন্য আমি স্পেশাল আয়োজন করেছি,ওকে আমি একটা ছোট্ট টুল এর উপর মাইক্রোস্কোপ টা দিয়েছি এবং আমি ওকে একবার দেখানোর  পরেই আমি দেখলাম যে সে  একবারেই আমার স্লাইড ফোকাস করতে পেরেছে যেটা অনেক স্টুডেন্টই একবারে পারে নাই, কাজেই আমি তো ধরেই নিলাম,ধরে নিলাম না!  এটা একদম আমি কনফার্ম যে সে অনেক এর চেয়ে বেশি মেধাবী। তার কেচিং পাওয়ার টাও খুব ভালো।”

চন্দ্রজীতকে সকল ধরনের সহায়তায় কলেজ কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করছে বলে জানান কলেজ এর অধ্যক্ষ, অধ্যাপক ডা.মোহাম্মদ ফয়জুল বাশার।

অধ্যক্ষ বলেন,” সবারই আমরা হোস্টেল এ সিটের ব্যবস্থা করে দিয়েছি, ভুল ক্রমে দুই একজনের হয়তো বাদ পড়ে যেতে পারে কিন্তু চন্দ্রজীত এর সিট হয়েছে। যেহেতু ওর আসতে,চলাচলে অসুবিধা আমরা ওকে নীচ তলায়ই সিট দিয়েছি।”

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।