বিজয় দিবসে সন্ধানী শসৈনইমেক ইউনিটের পুষ্পার্ঘ্য অর্পণ এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে সন্ধানী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং "শীতবস্ত্র বিতরণ কর্মসূচি" উদ্বোধন করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনটিতে বাঙ্গালি জাতি পরাধীনতার শিকল ভাঙ্গার লড়াইয়ে জিতে আপন সত্ত্বাকে বিশ্বের বুকে তুলে ধরেছিল। পাকিস্তানিদের হাত থেকে দীর্ঘ নয় মাসের অস্তিত্বের লড়াই টিতে…