মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

বিজয় দিবসে সন্ধানী শসৈনইমেক ইউনিটের পুষ্পার্ঘ্য অর্পণ এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

Anisur Riadপ্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৪ · ২ মিনিটে পড়ুন
বিজয় দিবসে সন্ধানী শসৈনইমেক ইউনিটের পুষ্পার্ঘ্য অর্পণ এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে সন্ধানী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি” উদ্বোধন করা হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনটিতে বাঙ্গালি জাতি পরাধীনতার শিকল ভাঙ্গার লড়াইয়ে জিতে আপন সত্ত্বাকে বিশ্বের বুকে তুলে ধরেছিল। পাকিস্তানিদের হাত থেকে দীর্ঘ নয় মাসের অস্তিত্বের লড়াই টিতে পাওয়া বিজয় বাঙ্গালির এক অবিস্মরণীয় দিবস। কিন্তু বছরের অন্যান্য অনুষ্ঠানের মত বিজয় দিবসের অনুষ্ঠান গুলোতেও বাধ সেধেছে কোভিড-১৯ । কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিজয়ের সুবর্ণজয়ন্তীর সামনে দাঁড়িয়ে বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সন্ধানী শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইউনিটের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনও করা হয়। এই সময় উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ডাঃ মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক ডাঃ বাদল ওয়াহাব, শসৈনইমেক এর সম্মানিত অধ্যক্ষ ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং শিক্ষক মহোদয়রা। আরও উপস্থিত ছিলেন শসৈনইমেক হাসপাতালের সম্মানিত পরিচালক ডাঃ এহসানুল হক মুকুল এবং হাসপাতালের সম্মানিত চিকিৎসকবৃন্দ।

বছরব্যাপী কাজের ধারাবাহিকতাকে বজায় রেখে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী এই বিজয়ের দিনই পালন করে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি”। মানবতার সেবায় আরেক ধাপ এগিয়ে গিয়ে প্রত্যেক বছরের মত এই বছরও করোনাকালীন শীতে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সন্ধানী শসৈনইমেক ইউনিট। কার্যক্রমের অংশ হিসেবে সন্ধানী শসৈইমেক ইউনিটের স্বেচ্ছাসেবীরা গভীর রাতে কিশোরগঞ্জ রেলস্টেশনে ৫০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

সুবিধাবঞ্চিত এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মহলের কাছে প্রশংসা কুঁড়িয়েছেন তারা। একই সাথে সকল সাধারণ মানুষকে ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধও জানিয়েছেন।

উল্লেখ্য, সন্ধানী শসৈনইমেক ইউনিটের স্বেচ্ছাসেবীরা আর্তমানবতার সেবায় সামনেও আরও এমন উদ্যোগ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ক্যাম্পাস রিপোর্টটার /মাঈশা অন্তু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।