বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেঘেরা অন্তরীণ || পর্ব-০৩

প্ল্যাটফর্ম নিউজ, ২০ ডিসেম্বর ২০২০, রবিবার

ডা. শুভদীপ চন্দ

‘ঈশ কী পাষণ্ডের মত মেরেছে!’ সেলাই দিতে দিতে পাশ থেকে বললো। যার হাতে সেলাই দেয়া হচ্ছে সে একজন নার্স। চোখ মুখ নির্বিকার। সুঁই ফোটানোর ব্যথা পাচ্ছে কী পাচ্ছে না বোঝা যাচ্ছে না। আমাদের ইমার্জেন্সির লোকাল এনেস্থিসিয়ার বোতল শেষ হয়েছে কয়েকদিন হয়। রোগীদের দিয়ে আনাই। সে রাজি হলো না।

ছবিঃ প্রতীকী

ছোট কাগজে লিখতে লিখতে বললাম ভাল ঔষধ লিখে দিচ্ছি দ্রুত সেরে যাবে। বললো ‘স্যার সন্দেহ কমানোর কোনো ঔষধ আছে?’ কথাটির মধ্যে এমন কিছু ছিল যে বাধ্য হলাম মুখের দিকে তাকাতে। দেখলাম তার চোখে শারীরিক কষ্টের কোনো চিহ্ন নেই, সব জ্বালা অপমানের। এ লাঘবের কোনো ঔষধ জানা নেই। ত্রিশ বত্রিশ বয়স হবে। বাসায় স্বামী পঙ্গু আজ চার বছর হয়। সড়ক দুর্ঘটনা হয়েছিল। বাসার খরচ, ছেলে- মেয়েদের পড়ার খরচ, পঙ্গু স্বামীর চিকিৎসার খরচ এক সরকারি বেতনে হয় না। তাই অবসরে এক ধনাঢ্য ব্যক্তির বৃদ্ধা মায়ের নার্সিং করে। স্বামীর সন্দেহ তার কোনো গোপন প্রণয় আছে। সে জেরেই অশান্তি। তারপর যা হয়! স্বামী পঙ্গু বলেই তো তার স্বামীত্বের অধিকার পঙ্গু নয়। পুরুষত্ব মানে শারীরিক জোর, রাগ, হিংস্রতা। পঙ্গু ব্যক্তি এখানে একটু ‘পুরুষত্ব’ দেখিয়েছে!

এরকম আমি দেখেছি। এ পৃথিবীটা এমন- যে এখানে কোনো কিছুই একবার ঘটে না, হয় অন্তত দুইবার ঘটবে, নয় কোনদিন ঘটবে না। এরকম এক লোক আগেও দেখেছিলাম। তার সন্দেহ তার প্রেমিকাকে নিয়ে। একবার কোনো ভাবে সে তার ভাবী বউয়ের পাসওয়ার্ড যোগাড় করে। তারপর দিন রাত খুঁজতে থাকে কে তার সাথে ম্যাসেঞ্জারে যুক্ত, কে তার ছবিতে লাইক লাভ দেয়, কার সাথে কথা হয় ইত্যাদি ইত্যাদি। তার ধারণা ছিল কোনো ছেলে হয়তো মেয়ে ছদ্মনামে আছে। তারা ইটিশপিটিশ করছে পুরো পৃথিবীকে লুকিয়ে। সে সবার প্রোফাইল চেক করতো। ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। এক শাখা থেকে আরেক শাখা। একসময় যখন আর কিছুই বাকি থাকে না, মারাত্মক কিছু আবিষ্কারও হয় না- সে হতাশ হয়ে পড়ে। তার সব রাগ গিয়ে পড়ে সবার উপর। তার গার্লফ্রেন্ড অবিশ্বাসিনী নয়- এতে তার খুশিই হওয়ার কথা, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিলো কেউ তাকে ঠকিয়েছে। পুরো বিশ্ব- সংসার একাট্টা হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে। তার প্রাপ্য তার কাছ থেকে লুকিয়ে ফেলা হয়েছে। সন্দেহ ক্যান্সারের মতো। একবার ধরার পর বাড়তে থাকে। ছড়াতে থাকে নিজের মর্জি মাফিক। ততক্ষণ, যতক্ষণে না সম্পর্কের মৃত্যু হচ্ছে। তবে সেদিন আমরা অনেক বলেও তাকে পুলিশ খাতায় নাম তোলাতে পারি নি। উল্টো সে আমাদের অনুরোধ করেছিলো তার এভাবে আসার কথাটি গোপন রাখতে। ডাক্তারের এথিকস আছে। সামান্য ফেসবুকারের আর কী এথিকস! তাই আজ লিখে দিলাম। আমার এক বন্ধু আজ কথা প্রসঙ্গে বলেই ফেলেছে তুমি আজ একটা বলছো তো কাল আরেকটা, কখনো কখনো সম্পূর্ণ বিপরীতার্থক। তাই হবে। আগামাথা ছাড়া লেখা, ছাড়া গরুর মতো, বাসায় ফেরার বালাই নেই। তাই এরা ঠিক ঠিকানা বিহীন।

আজ আকাশে বাঁকা এক চাঁদ উঠেছে। অর্ধচন্দ্র। এখন সন্ধ্যারাতে আকাশে চাঁদ দেখা যায়, তারপর নেই। নয়টা দশটার দিকে আকাশ কালো। সম্ভবত কুয়াশার জন্য। চাঁদের নরম আলো কঠিন পৃথিবীর বুকে আর ঠিকরে পড়ে না। শূন্যতা শূন্যতায় হারিয়ে যায়। এ গল্পগুলো ঘন কালো বড় বড় পল্লবওলা চোখের জলের গল্পই নয় শুধু, তার ভেতরকার জ্বলা আগুনেরও। যাই হোক আর যেভাবেই হোক, একটি তো কারণ থাকতে হবে দাতা মানুষের কাছা- কাছি থাকার। তা যখন উন্মোচন হয় না সে রাগ আগে নিজেকেই পোড়ায়। পরে অন্যকে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।