মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

পূর্নাঙ্গ কার্যক্রমের দাবীতে মানব বন্ধন করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ওয়েব টিমপ্রকাশ: ৪ অক্টোবর ২০১৮, ১:২০ · ২ মিনিটে পড়ুন
পূর্নাঙ্গ কার্যক্রমের দাবীতে মানব বন্ধন করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
লেখার আকার

গত তিন অক্টোবর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি সকাল ১০ টায় শুরু হয় কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে যেখানে বর্তমানে উক্ত মেডিকেলের অস্থায়ী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এরপর শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে দাবী আদায়ের জন্য যায় সিভিল সার্জনের অফিসে।সেখানে সিভিল সার্জনের সাথে কথা বলে এরপর তারা যায় জেলা প্রশাসকের কার্যালয়ে।

সিভিল সার্জন এবং জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা শান্তিপূর্ণ কর্মসূচীর ইতি টানে।
কার্যক্রমটিতে উক্ত মেডিকেলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সম্মানিত শিক্ষক মন্ডলীও পূর্ণ সমর্থন দিয়েছেন।

বর্তমানে মেডিকেল কলেজে সপ্তম ব্যাচ অধ্যয়নরত। এত গুলো বছর হয়ে যাবার পরেও হাসপাতালটি চালু হচ্ছেনা,শুধুমাত্র কর্তৃপক্ষের উদাসীনতার জন্য।

ইন্টার্নি করতে হচ্ছে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে।
প্রতিদিনের ক্নিনিক্যাল ক্লাস গুলোর জন্য কয়েক কি.মি. দূরে সদরে যেতে হয়।এতে করে প্রচুর সময় নষ্ট হয় শিক্ষার্থীদের।এতে করে ক্লাসের মূল্যবান সময় যাতায়াতেই নষ্ট হচ্ছে।
সদর হাসপাতালে ক্লাস করার ভালো ব্যবস্থাপনা নেই।তাই প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের।

অনতি বিলম্বে ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল,কিশোরগঞ্জ এর পূর্নাঙ্গ বাস্তবায়নই এখন একমাত্র দাবী শিক্ষার্থীদের।

তথ্য সূত্রঃ সামিয়া রহমান চৌধুরী
ছবিঃ হাসিনা আক্তার মৌসুমী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।