আগামীকাল থেকে তিনদিনের কর্মবিরতি ঘোষণা বিশেষজ্ঞ চিকিৎসকদের
শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫ দুই দফা দাবিতে আগামীকাল (শনিবার) থেকে তিনদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের ব্যানারে এ ঘোষণা দেয়া হয়। আগামীকাল সকাল ১০টা থেকে টানা তিনদিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি। আজ (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর…