বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নারী চিকিৎসক লাঞ্চিতঃ ৫ দফা দাবিতে কর্মবিরতিতে রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

রোগীর স্বজনের কাছে লাঞ্ছিত ও ইন্টার্ন চিকিৎসকের কক্ষের আসবাবপত্র তছনছ করার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। 

মঙ্গলবার সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বক্স স্থাপনসহ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। 

ইন্টার্ন চিকিৎসক পরিষদ জানায়, মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে হৃদরোগ বিভাগে রহিমা খাতুন (৯৫) নামে এক বৃদ্ধা ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৬টা ৫ মিনিটে তিনি মারা যান। এ সময় রহিমার স্বজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন চিকিৎসক ও উর্ধ্বতন চিকিৎসকের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ডা. হালিমা ও ডা. আলেয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের। এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জরুরি বিভাগে নিরাপত্তা বাড়ানো, হোস্টেলে নিরাপত্তা ও চিকিৎসাবান্ধব পরিবেশ সৃষ্টি করাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করার ঘোষণা দেন।

পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আবরাবার লাবিব জিসান বলেন, হৃদরোগ বিভাগে রোগীর স্বজন ও কিছু বহিরাগতরা ইন্টার্ন চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমাদের রুম তছনছ করে ফেলা হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছি। আমাদের দাবীগুলোর মধ্যে রয়েছে এ ঘটনার সঙ্গে যারা জড়িত ও নেপথ্যে থাকা দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাসে ইন্টার্ন চিকিৎসকরা কাজ করে, তাদের নিরাপত্তার কোন ব্যবস্থা নেই। তারা যেন নিরাপত্তা পায় সেজন্য ক্যাম্পাসে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। হৃদরোগ বিভাগে ওই সময় যে আনসার ডিউটিতে ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হোস্টেল থেকে হসপিটাল যাওয়ার যে রাস্তাটা সেটি ইন্টার্নদের জন্য নিরাপদ নয়। সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এ দাবিগুলো আমরা পরিচালক বরাবর তুলে ধরেছি। আমরা জনগণের সেবা করতে চাই। কিন্তু আমাদের তো সুস্থ্য থাকতে হবে। সেজন্য নিরাপত্তার দরকার রয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ অজয় কুমার রায় বলেন, আমি ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবি করেছে, তা একজন চিকিৎসকের জন্য খুবই জরুরি। পরিবেশবান্ধব না হলে তাদের দ্বারা ভালো চিকিৎসা আশা করা যায় না। আমি ইন্টার্ন চিকিৎসকের অনুরোধ করবো কাজে যোগ দেওয়ার জন্য, রোগীর স্বজনদের অনুরোধ করবো তারা যেন চিকিৎসকের সঙ্গে সৌজন্যমূলক আচারণ করেন। 

উল্লেখ্য, এই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজ/সমকাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।