২২/০৬/১৬ ইং তারিখ ভোর ৪:০০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ তে কর্মরত মিডলেভেল এমডি রেসিডেন্ট ডা:রুহুল কে একদল সন্ত্রাসী মারাত্নকভাবে শারীরিকভাবে লাঞ্চিত করে। ভোর ৪:০০ ঘটিকায় একজন রোগী ভর্তি হন। রোগীকে এক্সামিন করে ও ইসিজি করে ডা:রুহুল রোগীকে মৃত ঘোষনা করেন(ব্রট ডেথ)। এরপরই রোগীর লোকজন চিকিৎসকের উপর নির্মমভাবে চড়াও হয়। ডা:রুহুল চরমভাবে আহত হয়ে এখন মমেকহা তে ভর্তি আছেন।
মমেকহা এর সকল মিডলেভেল চিকিৎসক ক্ষোভে ফেটে পড়েন এবং এখন কর্মবিরতিতে রয়েছেন। এ কর্মবিরতি কার্যক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া পর্যন্ত চলবে।
এভাবে আর কতদিন চলবে জানা নাই। চিকিৎসকরা আর কতদিন এভাবে অনিরাপদ পরিবেশে কাজ করে যেতে বাধ্য হবেন। দেশের সকল স্তরের চিকিৎসকদের কাছ থেকে মমেকহা চিকিৎসকদের সাথে একাত্নতা ঘোষনা করার আহবান জানাচ্ছি।
তথ্য সুত্রঃ মেহেদী হাসান বিপ্লব
নগ্ন হামলাকারীকে নগ্ন করেই ময়মনসিংহ শহর ঘুরানো হোক