মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

Para Gravida হিসাব করে কিভাবে? | Platform Academia

ফাইনাল প্রফের গাইনি-অবস এর Long Case এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে Para- Gravida. প্রত্যেকবার অনেক স্টুডেন্ট শুধু এই দুইটা জিনিস ভুল করার কারণে পরীক্ষায় খারাপ করে।

আমার নিজের খুবই সমস্যা হতো Para Gravida হিসাব করতে, এমনকি ইন্টার্নশিপে এসেও মাঝেমধ্যে ম্যাম এর ঝাড়ি খেতে হয়। ?

আজকে একটু ঘাটাঘাটি করে কিছু জিনিস একসাথে করলাম।ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আগে একটু এই দুইটা জিনিসের সংজ্ঞাটা জেনে নেই।

Para – Total number of pregnancies (not babies, not the present pregnancy) that has crossed the age of viability ( 28 weeks ) irrespective of the fate of the baby.

**Para doesn’t include the present pregnancy. It actually means, the total number of previous pregnancies that has crossed the age of viability irrespective of the fate of the baby.

Gravida – Total number of conception (not babies) including the present one, irrespective of the gestational age and site of pregnancy.

পেটে বাচ্চা থাকলে gravida হিসাব করতে হয়, যদি pregnant না হয় তাহলে gravida এর কোন ব্যাপার আসবেনা। Non pregnant মহিলাকে বলে Nongravid। তো ধরা যাক, একটা মহিলার পেটে বাচ্চা আছে এখন। তাহলে এবার সহ আগে উনি মোট কতবার pregnant হয়েছেন সেটা আমরা বুঝতে পারবো gravida থেকে। অর্থাৎ, এটা এই মহিলার যততম pregnancy, তার gravida ও তত। একটা উদাহরণ দেইঃ এক মহিলার আগে দুই বাচ্চা, এখন আবার pregnant। তাহলে এ মহিলার gravida হবে 3rd Gravida।

আর Para হচ্ছে, একটা মহিলার জীবনে মোট কয়টা pregnancy ২৮ সপ্তাহ এর বেশি পর্যন্ত গিয়েছে সেটার হিসাব। বাচ্চা মারা যাক, বা বেচে থাকুক সেটা এখানে দেখবার বিষয় না। কেউ যদি এখন pregnant হয় তাহলে সেটা para তে included হবেনা, শুধুমাত্র previous pregnancy গুলো para তে আসবে।

Para লেখার সময় আমরা সাধারনতঃ আগের মোট কয়টা প্রেগনেন্সি ২৮ সপ্তাহ এর বেশি পর্যন্ত গিয়েছে- এটার সাথে আরো কিছু তথ্য ( যেমনঃ কয়টা IUD, কয়টা neonatal death, কয়টা ectopic pregnancy, কয়টা abortion) যোগ করি।

অর্থাৎ,
Para = (কয়টা প্রেগনেন্সি ২৮ সপ্তাহের বেশি পর্যন্ত গিয়েছে) – (কয়টা IUD অথবা Neonatal Death অথবা পরবর্তীতে মারা গিয়েছে) + (কয়টা abortion, কয়টা ectopic pregnancy)
যাইহোক,কথা বাড়ায়ে লাভ নাই , কয়েকটা Scenario দেখলে ক্লিয়ার হবে ব্যাপারটা।

[ বিশেষ দ্রষ্টব্যঃ কাঁচা নষ্ট হইছে বা বাচ্চা পরে গেছে এর মানে হচ্ছে abortion হয়েছে। ]

__________________________________________

# Scenario 1:

একটা মহিলার দুইটা বাচ্চা আছে। সে এখন প্রেগন্যান্ট না। তার Para কত? Gravida কত?

Ans:

P=2

G=Nongravid

__________________________________________

# Scenario 2:

একজন মহিলার দুইটা বাচ্চা আছে। সে এখন আবার প্রেগন্যান্ট। তার Para কত? Gravida কত?

Ans:

P=2

G=3rd

__________________________________________

# Scenario 3:

একটা মহিলার দুইটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা 34 সপ্তাহে মারা গেছে, এখন আবার প্রেগন্যান্ট। তার Para কত? Gravida কত?

Ans:

P=3 – 1 (IUD)

G=4th

__________________________________________

# Scenario 4:

একজন মহিলার চারটা বাচ্চা আছে একটা বাচ্চা কাঁচা নষ্ট হইছে। এখন প্রেগন্যান্ট না। তার Para কত? Gravida কত?

Ans:

P=4 + 1 (abortion)

G=Nongravid

__________________________________________

# Scenario 5:

একজন মহিলার দুইটা বাচ্চা আছে। ৩টা বাচ্চা কাচা নষ্ট হইছে। দুইটা জন্মের পর মারা গেছে। ১টা ৩২ সপ্তাহে মারা গেছে। এখন আবার প্রেগন্যান্ট। তার Para কত? Gravida কত?

Ans:

P=5- 3 ( 2 ND, 1 IUD) + 3 (abortion)

G=9th

__________________________________________

# Scenario 6:

একজন মহিলার দুইটা বাচ্চা আছে, এরা জমজ। ৩টা বাচ্চা কাচা নষ্ট হইছে। দুইটা জন্মের পর মারা গেছে। ১টা বাচ্চা ৩৩ সপ্তাহে মারা গেছে। এখন আবার pregnant। তার প্যারা কত? Gravida কত?

Ans:

P=4 – 3 (2 ND, 1 IUD) + 3 (abortion)

G=8th

[জমজ বাচ্চা হয়েছে,অর্থাৎ বাচ্চা দুইটা, কিন্তু প্রেগনেন্সি একটা- সেটা হিসাব করে প্যারা লেখা হয়েছে 4]

__________________________________________

# Scenario 7:

একজন মহিলার দুইটা বাচ্চা আছে, এরা জমজ। ৩টা বাচ্চা কাচা নষ্ট হইছে, দুইটা জন্মের পর মারা গেছে, ১টা বাচ্চা ৩৩ সপ্তাহে মারা গেছে, একটা Ectopic। এখন আবার pregnant। তার Para কত? Gravida কত?

Ans:

P=4 – 3 (2 ND, 1 IUD) + 4 (3 abortion, 1 ectopic)

G=9th

***
Special thanks to ডা. Rajib Roy স্যার, ডা. ফারহানা ঐশী, ডা. Arya Ratan Devnath।

 

লেখকঃ

ডা. ফয়সাল আবদুল্লাহ।

ফরিদপুর মেডিকেল কলেজ ২০১৩-১৪

ইন্টার্ন, ফরিদপুর মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।