রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকায় ৯৮ শতাংশ শিশুর রক্তেই উচ্চমাত্রার সিসার উপস্থিতি, দায়ী অটোরিক্সার লেড ব্যাটারি!

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

ঢাকায় ৯৮ শতাংশ শিশুর রক্তেই উচ্চমাত্রার সিসার উপস্থিতি পাওয়া গেছে। এজন্য করা হয়েছে দায়ী অটোরিক্সায় ব্যবহৃত লেড ব্যাটারিকে।

আইসিডিডিআরবির ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় প্রায় ৫০০ জন ২-৪ বছর বয়সী শিশুদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৮% শিশুর রক্তে সিসার মাত্রা নির্ধারিত সীমার (৩৫ মাইক্রোগ্রাম/লিটার) চেয়ে বেশি। বিবিএস ও ইউনিসেফ-এর তথ্যমতে, সারাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের ৩৮% এবং ঢাকার ক্ষেত্রে ৬৫% শিশুর রক্তে উচ্চমাত্রার সিসা পাওয়া গেছে।

রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। মায়ের শরীর থেকে গর্ভস্থ শিশু বা বুকের দুধের মাধ্যমে সন্তানের দেহে সিসা পৌঁছাতে পারে। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে, বুদ্ধি (IQ) কমিয়ে দেয়, শেখার ক্ষমতা নষ্ট করে এবং স্থায়ী অবসাদ ও রক্তশূন্যতা তৈরি করে। বড়দের ক্ষেত্রে এটি হৃদরোগ, স্নায়বিক সমস্যা এবং প্রজনন জটিলতার ঝুঁকি বাড়ায়। যতদিনে এসব সমস্যার লক্ষণ ধরা পড়ে ততদিনে শরীরের স্থায়ী ক্ষতি হয়ে যায়। এই বিপদের পেছনে একটি বড় কারণ হিসেবে ব্যাটারিচালিত রিক্সা এবং অবৈধ ব্যাটারি রিসাইক্লিংকে চিহ্নিত করা হয়েছে।

বিটিআরসি’র অনুমান, দেশে প্রায় ৬০ লাখ এবং শুধুমাত্র ঢাকাতেই ১০ থেকে ১২ লাখ ব্যাটারিচালিত রিক্সা চলছে। এই রিক্সাগুলোতে ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারিগুলো মাত্র এক থেকে দেড় বছর টেকে। প্রতি বছর প্রায় ৪ লাখ ৮০ হাজার টন ব্যাটারি বর্জ্য তৈরি হয়, যার প্রায় ৭০% ব্যাটারি অনানুষ্ঠানিক বা অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা হয়। উন্নত দেশগুলোতে লেড-অ্যাসিড ব্যাটারির প্রায় ৯৯% নিয়ন্ত্রিত পরিবেশে অ্যাসিড নিষ্ক্রিয় করে সিসা ও প্লাস্টিক পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়। কিন্তু, বাংলাদেশের কর্মীরা খালি হাতেই ব্যাটারি ভেঙে সিসা বের করে। যার ফলে প্রায় ১৫% বিষাক্ত উপাদান সরাসরি মাটি ও বাতাসে মিশে যায়।

সরকারি উদ্যোগ ছাড়া এই সংকট থেকে উত্তরণ অসম্ভব। সিসার পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলো দীর্ঘস্থায়ী (৬-৭ বছর) এবং এতে লেড পলিউশনের ঝুঁকি নেই। তবে এর দাম অনেক বেশি এবং বাংলাদেশে এগুলো রিসাইক্লিং করার ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।

যেহেতু রিক্সা আমাদের জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই, রিক্সা সংক্রান্ত সকল সমস্যার সমাধান অতীব জরুরি।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।