কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে চিকিৎসকের মৃত্যু
প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ কোভিড-১৯ লক্ষণ নিয়ে মৃত্যুর নিকট হার মানলেন চিকিৎসক ডা. মো. রোকন উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল ১২ নভেম্বর, বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. মো. রোকন উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন (ম-১২)। তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।