ফমেকে সহকারী অধ্যাপকের উপর হামলা, গুরুতর জখম!
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের এক সহকারী অধ্যাপকের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সহকারী অধ্যাপকের নাম মো: শাহীন জোদ্দার। জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১ টার দিকে ফরিদপুরের বেসরকারি নার্সিং এর কয়েকজন ট্রেইনি তার উপর এ সন্ত্রাসী হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নার্সিংয়ের ইউনিফর্ম (জলপাই রঙ) পরিহিত কয়েকজন অস্ত্রসহ চিকিৎসকের উপর…