মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে ফরিদপুর মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১০:০১ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে ফরিদপুর মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন
অধ্যক্ষ,উপাধ্যক্ষ মহোদয়ের সাথে প্ল্যাটফর্ম ফমেক ইউনিট
লেখার আকার

প্ল্যাটফর্ম  নিউজ, ২৭ নভেম্বর, ২০২০, শুক্রবার 

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর, ২০২০ পালিত হতে যাচ্ছে “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস”।

অধ্যক্ষ,উপাধ্যক্ষ মহোদয়ের সাথে প্ল্যাটফর্ম ফমেক ইউনিট

“নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস” উপলক্ষে প্ল্যাটফর্ম ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান স্যার এবং উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. দিলরুবা জেবা ম্যাডাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয় এবং পরবর্তীতে তাদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে ব্যানারটি স্থাপন করা হয়। পাশাপাশি ৩০ নভেম্বর “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস” নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সদস্যদের  সাথে কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় আলোচনা করেন। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষকগণ প্ল্যাটফর্ম এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে এমন মহৎ উদ্যোগের জন্য যথেষ্ট অনুপ্রেরণা দেন।

প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মেডিকেল কলেজে এই ক্যাম্পেইন করা হচ্ছে। উক্ত ক্যাম্পেইনের প্রচারণা স্বরুপ ইতিমধ্যে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ ফর উইমেনস, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যানার স্থাপন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।