নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে ডেল্টা মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন
প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার "নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত"- এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিগত বছরের মতো আগামী ৩০ নভেম্বর সারাদেশের সকল মেডিকেল কলেজে পালিত হতে যাচ্ছে ''নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস- ২০২০''। এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে "প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি"…