ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (MD), ইউএস-বাংলা মেডিকেল কলেজের চেয়ারম্যান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত অধ্যাপকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।…