মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

অনুষ্ঠিত হল 17th WONCA Rural Health Conference 2020

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ২:২১ · ২ মিনিটে পড়ুন
অনুষ্ঠিত হল 17th WONCA Rural Health Conference 2020
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ অক্টোবর, ২০২০, সোমবার

গত ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর, ২০২০ অনুষ্ঠিত হল 17th WONCA Rural Health Conference 2020


আন্তর্জাতিক এই কনফারেন্স যথারীতি ১৪- ১৯ এপ্রিল, ২০২০ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারিতে তা পিছিয়ে যায়। পরবর্তীতে কনফারেন্সটি অনলাইনে আয়োজন করার সিদ্ধান্ত নেন আয়োজকরা। এরই প্রেক্ষিতে, প্রফেসর ডা. জাকিউর রহমানের (বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ) সভাপতিত্বে গত ১৬ অক্টোবর, ২০২০ ব্রাক্ষণবাড়িয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিকেল ৩ টায় সংক্ষিপ্ত পরিসরে উদ্বোধন আয়োজনের মাধ্যমে ৩ দিন ব্যাপী কনফারেন্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর বিকেল ৪ টায় জুম অনলাইন কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মঈন উদ্দীন তুষারের উপস্থাপনায় শুরু হয় মূল আলোচনা।


আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন ডা. আবু সাঈদ (প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ), ডা. জন ওয়াইন জন্স, (চেয়ারম্যান, World Rural WONCA)। আলোচনায় আরো যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ বিগ্রেঃ জেনাঃ (অব) মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর ডা. মামুন আল মাহতাব (চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউ), প্রফেসর কানু বালা, প্রফেসর সৈয়দ মোদাসসের আলী সহ প্রমুখ। আলোচনায় বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা, প্রাথমিক চিকিৎসা বিষয়ে বর্তমান পরিস্থিতি, সরকারের ভূমিকা এবং অগ্রগতি নিয়ে বক্তারা আলোচনা করেন।


আলোচনা অনুষ্ঠানের শেষ দিন ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেম কনফারেন্সটি শেষ হয়।

প্রতিবেদক/ আয়েশা মজুমদার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।