মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ · ২ মিনিটে পড়ুন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
লেখার আকার

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। পাশাপাশি তামাক পণ্যের ওপর কার্যকর করারোপ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল। এছাড়াও Tobacco Industries Interference to allure youth বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রী কিডস, বাংলাদেশের এডভোকেসি ম্যানেজার মো. আতাউর রহমান মাসুদ। কর্মশালায় বরাবরের মতো সক্রিয় উপস্থিতি ছিলো প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এবং সন্ধানীর। কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকরা চারটি দলে বিভক্ত হয়ে দলগত আলোচনা করে তামাক নিয়ন্ত্রণে চারটি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। সেগুলো হলো—

• তামাক পণ্যে কার্যকর করারোপ করা;

• বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা;

• তামাক কোম্পানির প্রচারণা বন্ধ করা এবং

• ই-সিগারেট/ভেপিং আইন করে নিষিদ্ধ করা।

প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির দুইটি দল যথাক্রমে★ তামাক কোম্পানির প্রচারণা বন্ধ করা এবং ★ ই-সিগারেট/ ভ্যাপিং আইন করে নিষিদ্ধ করা -এ দুইটি বিষয় নিয়ে বিশদ আলোচনা করে। এবং সম্ভাব্য সমাধান হিসেবে বেশ কিছু প্রস্তাবনা সুপারিশ করে। প্ল্যাটফর্ম আশা রাখে, সবার সম্মিলিত প্রয়াসে তামাকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রী কিডস, বাংলাদেশের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ব্রিগে. জেনা. (অব.) ডা. মো. ইউনুছুর রহমান, হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির উপদেষ্টা ও অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: ঋষা নিয়োগী বৃষ্টি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

প্রথম বাংলাদেশী চিকিৎসক আয়রনম্যান হলেন সাকলায়েন রাসেল

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ০৫ নভেম্বর, ২০২২ ৫ নভেম্বর, শনিবার মালয়েশিয়ার ল্যাংকাউয়িতে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগীতায় প্রথমবার বাংলাদেশী চিকিৎসক ডাঃ সাকলায়েন রাসেল আয়রনম্যান হওয়ার গৌরব অর্জন করেন। মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৭ টায় সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে শুরু হয় আয়রনম্যান।…

৮ নভেম্বর ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।