মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১০:২৭ · ২ মিনিটে পড়ুন
অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল
লেখার আকার

১১ এপ্রিল, ২০২৪

গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম ও চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর ব্যানারে।

 

বিকেল ৫.৩০ মিনিটে জেলার দেড় শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু। প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএমএ এর সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. নাহিদ ইসলাম মুন। বিশেষ অতিথি ও অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. সাইফ জামান আনন্দ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. ইমরান জাভেদ, এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার হোসেন, বর্তমান কমিটির সভাপতি ডা. নাজমুল হক নাসিম ও সাধারণ সম্পাদক ডা. মোঃ আব্দুল্লাহ আল মারুফ (সিয়াম)।

অতিথিরা এসোসিয়েশন ও ডক্টরস ফোরামের নানা কল্যাণমুখী কর্মকান্ড ও চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা, নবীন চিকিৎসক ও শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবং সর্বাবস্থায় চিকিৎসক ও শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনাপর্ব শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

প্রথম বাংলাদেশী চিকিৎসক আয়রনম্যান হলেন সাকলায়েন রাসেল

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ০৫ নভেম্বর, ২০২২ ৫ নভেম্বর, শনিবার মালয়েশিয়ার ল্যাংকাউয়িতে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগীতায় প্রথমবার বাংলাদেশী চিকিৎসক ডাঃ সাকলায়েন রাসেল আয়রনম্যান হওয়ার গৌরব অর্জন করেন। মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৭ টায় সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে শুরু হয় আয়রনম্যান।…

৮ নভেম্বর ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।