বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মিলনমেলায় মেতে উঠলেন এক ঝাঁক রেমিয়ান ডাক্তারগণ

৩ মার্চ ২০২০: ঐতিহ্যবাহী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন (Old Remian Welfare Association) যা ওরওয়া (ORWA) নামে পরিচিত; এরই একটি অংশ “রেমিয়ান্স মেডিকেল এন্ড ডেন্টাল এসোসিয়েশন” গত
২৮শে ফেব্রুয়ারি ২০২০ তারিখে মেডিকেল ও ডেন্টাল ছাত্রছাত্রীবৃন্দ এবং ডাক্তারদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করে৷ ৫২ একরের সেই ভালবাসার ক্যাম্পাসে পুরনো দিনের স্মৃতিচারণের আহ্বানে সাড়া দিয়ে মিলিত হন এক ঝাঁক রেমিয়ান ডাক্তারগণ৷

অনুষ্ঠানটি উক্ত ক্যাম্পাসের অডিটোরিয়ামেই আয়োজিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এস.সি ১৯৬৬ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত পাশ করে বের হওয়া বিভিন্ন মেডিকেল-ডেন্টাল কলেজের ছাত্রবৃন্দ এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ৷ অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন সেই কলেজেরই বয়োজ্যেষ্ঠ ছাত্র, প্রফেসর ডা. মহেব্বুল ইসলাম (ডি.আর.এম.সি ব্যাচঃ০৩, ডিএমসি ব্যাচঃ কে ২৮, চক্ষু বিশেষজ্ঞ ও বাংলাদেশের প্রথম আই প্লাস্টিক সার্জন)

এছাড়া উক্ত কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ যিনি নিজেও একজন রেমিয়ান, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করেন৷

রেমিয়ানদের বন্ধন যেন আরও দৃঢ় ও মজবুত হয় সেই লক্ষ্যে কিছু মেডিকেল পড়ুয়া ছাত্রদের দ্বারা গত ৯ই অক্টোবর ২০১৯ তারিখে প্রতিষ্ঠিত হয় “রেমিয়ান্স মেডিকেল এন্ড ডেন্টাল এসোসিয়েশন”৷ এসোসিয়েশনটি খোলার উদ্দেশ্য হচ্ছে: সারা বাংলাদেশসহ দেশের বাইরেও চিকিৎসা পেশার সাথে জড়িত সকল রেমিয়ানদের নিয়ে একটি কমিউনিটি গড়ে তোলা এবং এবিষয়ক যেকোন সাহায্যে যেন রেমিয়ানরাই নিজেদের পাশে সবার আগে এগিয়ে আসতে পারে তা নিশ্চিত করা৷

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত রেমিয়ানদের চিকিৎসা ক্ষেত্রে পরামর্শ, চিকিৎসা সেবা অথবা আর্থিক সহযোগিতার প্রয়োজনে যেন সকলেই একে অপরের পাশে দাঁড়াতে পারে সে উদ্দেশ্যেও সংগঠনটি কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেমিয়ান ডাক্তারগণ৷ সর্বোপরি,চিকিৎসা সেবায় নিয়োজিত থেকে সুস্থ,সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকল রেমিয়ান ডাক্তারদের থাকবে নিরলস পরিশ্রম ও আপ্রাণ প্রচেষ্টা৷

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।