ধর্ষণ প্রতিরোধে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের দাবীতে ফমেক শিক্ষার্থীদের মানববন্ধন
প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ অক্টোবর, ২০২০ সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবীতে ফরিদপুরে মানববন্ধন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) এর শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে ফমেকের ৫ম বর্ষের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন, রায়হানুল ইসলাম, রোয়েল সাহা রোমী,…