মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
জন সচেতনতা

ধর্ষণের বিরুদ্ধে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Platformপ্রকাশ: ৫ অক্টোবর ২০২০, ৫:২৯ · ২ মিনিটে পড়ুন
ধর্ষণের বিরুদ্ধে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে মানববন্ধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ অক্টোবর, ২০২০, সোমবার
আজ রোজ সোমবার নোয়াখালীসহ সারা বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের সব্বোর্চ শাস্তি প্রদানের দাবিতে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ গাজীপুরের তারগাছ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে মানববন্ধন

দেশে গত ৯ মাসে ধর্ষণ এবং গণধর্ষণের স্বীকার হয়েছেন ১০৮৩ জন নারী। বিচারহীনতা এবং ক্ষমতার দাপটের কারণে আজ অসংখ্য নারী অসহায়। বাংলাদেশে ধর্ষণের হার বেড়ে দাড়িয়েছে ৯.৮২ ভাগ। নারীর কর্মসংস্থান দিন দিন যেমন বেড়ে চলেছে, সেভাবে নারীর নিরাপত্তা বাড়ানো হয় নি।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রনজিৎ কুমার মল্লিক, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আসমা কবীর, বিভাগীয় প্রধান (প্যাথলজী ডিপার্টমেন্ট) ডা. মেহদী আশিক চৌধুরী, ডিরেক্টর এডমিন জেনিফার হক, ডিরেক্টর জ্যাকি কবীর, ইমার্জেন্সি ইনচার্জ ডা. আশরাফ, ইন্টার্ন এসোসিয়েশনের সভাপতি ডা. ওমর ফারুক এবং ইন্টার্ন এসোসিয়েশনের সেক্রেটারি ডা. ইমতিয়াজ আহমেদ ভূইয়া। আরো উপস্থিত ছিলেন প্ল্যাটফর্ম প্রতিনিধি মুক্তাদির সৌরভ, রাসেল আহমেদ আতিফ, আসাদুল ইসলাম টুটুল এবং ইমরান হোসেনসহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ।

নারীর নিরাপদ পরিবেশের দাবিতে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের আজকের স্লোগান:

‘হোক প্রতিবাদ আমাদের নিজ নিজ জায়গা থেকেই’

“আজ নগ্ন বাংলা বস্ত্রহীন
ধর্ষক তুই কি মাতৃহীন???”

“তুই ধর্ষক তোর বিচার নাই
নির্বিচারে ফাসি চাই”

ক্যাম্পাস প্রতিনিধি/শুভ্র দে

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।