শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের দাবিতে আবাসন সমস্যা সমাধান করলেন সোহ্‌রাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে সেপ্টেম্বর, ২০২০, শনিবার

রাজধানীর শের এ বাংলা নগরে অবস্থিত শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সরকার নির্দেশিত পরিপত্রে বরাদ্দকৃত আর্থিক ব্যবস্থাপনার মধ্যেই কোভিডে ডিউটিরত অবস্থায় ও কোয়ারেন্টাইন সময়কালে চিকিৎসকদের জন্য মানসম্মত আবাসন ও নিরাপদ খাবারের ব্যবস্থা করেছে। চিকিৎসকদের নিরাপত্তা ও দাবির কথা মাথায় রেখে কর্তৃপক্ষের এমন আন্তরিক সিদ্ধান্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হাসপাতালটির চিকিৎসকরা।

৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার, ডা. নীহার রঞ্জন দাস জানান,

“ঐক্যবদ্ধ মুভমেন্টে সব আদায় করা সম্ভব। অন্যান্য কোভিড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের জন্য এটি একটি উদারহণ তৈরি করেছে। এটি অন্যান্য হাসপাতালের জন্যও অনুকরণীয় ও অনুসরণীয়।”

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল, ২০২০ রাজধানীর ছয় হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ১৯টি হোটেল নির্ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু পরবর্তীতে ২৯শে জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত পরিপত্র অনুযায়ী করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আবাসিক হোটেলের বিল পরিশোধ না করার সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে চিকিৎসকদের জন্য বরাদ্দ হোটেলের সুবিধাও বাতিল করার সিদ্ধান্ত নেয় তাঁরা। উক্ত পরিপত্র অনুযায়ী, রাজধানী ঢাকার মধ্যে দায়িত্ব পালনকারী একজন চিকিৎসক দৈনিক দুই হাজার টাকা এবং ঢাকার বাইরে এক হাজার ৮০০ টাকা ভাতা পাবেন বলে জানানো হয়।

তবে করোনা কালে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেবাদানকারী চিকিৎসকদের আবাসন ব্যবস্থাপনা হোটেল বাতিলের সিদ্ধান্তে চিকিৎসকরা একইসাথে হন মর্মাহত ও ক্ষুব্ধ। এ বিষয়ে নিজেদের ন্যায্য দাবি আদায় করতে তাই রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে দায়িত্বরত চিকিৎসকরা সম্প্রতি ডিউটি শেষে কোয়ারেন্টাইনের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে। ১৯শে সেপ্টেম্বর তাঁরা এই দাবিতে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, উপপরিচালক ডা. মামুন মোর্শেদ ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কোভিড ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. শাহাদাৎ হোসেন রিপনের রুম ঘেরাও করেন।

পরবর্তীতে ২০শে সেপ্টেম্বর কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটির ২০তম সভায় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তাঁদের পরিবার পরিজনদের কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকির বিষয়ে আলোকপাত করা হয়। সে কারণেই ডিউটি শেষে কোয়ারেন্টাইনের জন্য নিরাপদ আবাসনের প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসকরা। এদিকে, তাঁদের সাথে একাত্মতা পোষণ করে ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন হতেও এক প্রতিবাদলিপি দেয়া হয়।

অতঃপর চিকিৎসকদের দাবি ও আন্দোলনের মুখে শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সমস্যাকে বিবেচনা করে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে আন্তরিকতার পরিচয় দেন। নিজেদের দাবি আদায়ে প্রয়োজনীয় আন্দোলনের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপনের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালটির চিকিৎসকদের সাহসিকতা ও সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করছেন চিকিৎসক মহলের সংশ্লিষ্টরা। সেইসাথে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।