মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারের দোষ স্বীকার করলো গ্লোব ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি

Platformপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ৩:৪৯ · ২ মিনিটে পড়ুন
ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারের দোষ স্বীকার করলো গ্লোব ফার্মাসিউটিক্যালস এর প্রতিনিধি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার

ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে পার পায় নি গ্লোব ফার্মাসিউটিকাল কোম্পানির প্রতিনিধি মো. কামরুল ইসলাম। ভুলের স্বীকারক্তি ও মুচলেকা প্রদান করতে হয়েছে তাকে।

গত ২৪ সেপ্টেম্বর ২০২০, গ্লোব ফার্মাসিউটিকেলস এর একজন প্রতিনিধি মো. কামরুল ইসলাম সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ম উপেক্ষা করে দুপুর ১২ টার পূর্বে সিকিউরিটি গার্ড এর সাথে অশালীন ভাষা ব্যবহার করে হাসপাতালের অভ্যন্তরে ভিজিট করতে থাকে। পরবর্তীতে ডা. আব্দুল্লাহ আল মারুফ (ইন্টার্ন ডক্টর) তাকে নিয়ম মেনে ভিজিট করতে বলেন। এতে সেই প্রতিনিধি উক্ত চিকিৎসককে হুমকি দেয় এবং হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের এর প্যাড, সিল ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নকল করে ক্যাম্পাস ত্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে।

ডা. আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে জানালেন। অত:পর দ্রুততম সময়ে সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাস, অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন কো-অর্ডিনেটর এবং আতিক বাপ্পি ও শুভ সাবেরি জরুরী পদক্ষেপ নেন।

মো. কামরুল ইসলাম এর স্বীকারোক্তি

অবশেষে গ্লোব ফারমাসিউটিকেলস এর প্রতিনিধি মো. কামরুল ইসলাম বলেন- “আমি আবেগের বশীভূত হয়ে যে ভুলটি করেছি এর জন্য আন্তরিকভাবে অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে এই ধরনের আচরণ না করার নিশ্চয়তা প্রদান করছি”। সাথে তিনি একটি মূচলেকাও প্রদান করেন।

তথ্যসূত্রঃ ডা. আব্দুল্লাহ আল মারুফ, ইন্টার্ন ডক্টর, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।