মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
নিউজ

ভেজাল ঔষধে বাজার সয়লাব

Platformপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৪ · ১ মিনিটে পড়ুন
ভেজাল ঔষধে বাজার সয়লাব
আসল ও নকল টোরাডোলিন এমপুল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার
ভেজাল ও নকল ঔষধ অসংখ্য মানুষের প্রাণনাশের কারণ হলেও তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। শুধু ঔষধই ভুয়া নয়, আছে ভুয়া কোম্পানিও যাদের মাধ্যমে নকল ঔষধ ছড়িয়ে পড়ছে হাট বাজার সহ ঔষধের দোকানেও। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেও বাজার থেকে নকল ঔষধ নির্মূল করা সম্ভব হচ্ছে না।

আসল ও নকল টোরাডোলিন এমপুল

জেলা সদর হাসপাতাল, কক্সবাজার এর অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. হাবিবুল্লাহ তমালের বরাতে জানা যায় যে, নিজের প্রাইভেট প্র‍্যাকটিসে তিনি দুই দিন যাবৎ কিছু Inj. Toradolin (রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসের কেটোরোলাক) হাতে পান (২ নং ছবি)। দৃশ্যত লেখাটা হালকা এবং এম্পুলগুলো ভাঙা যাচ্ছিল না। অথচ সাধারনত টোরাডলিন এম্পুল ব্লু ডট বরাবর হালকা চাপেই ভাঙা যায় (১ নং ছবি)। সন্দেহ হওয়াতে তিনি ফার্মেসী ইনচার্জকে ডেকে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে কোন এক পল্লী চিকিৎসক থেকে কিছুটা কমদামে পাওয়াতে সে সরল বিশ্বাসে ২০ এম্পুল টোরাডলিন কিনেছে।

ব্যথানাশক হিসেবে এই টোরাডলিন বেশ নির্ভরযোগ্য একটা ঔষধ। তাই ডা. মো. হাবিবুল্লাহ তমাল সহকর্মীদের প্রতি অনুরোধ করেন এ বিষয়টাতে ভালভাবে নজরদারি রাখার জন্য।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।