মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্দোলন

মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সিআইডিসি ও সিআইএমসিতে মানববন্ধন কর্মসূচি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ৪:২১ · ১ মিনিটে পড়ুন
মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সিআইডিসি ও সিআইএমসিতে মানববন্ধন কর্মসূচি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ নভেম্বর, ২০২০, বুধবার

 

“চার দফা” দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত ও ঘৃণিত হামলার প্রতিবাদে গতকাল সকাল ১০:৩০ মিনিটে মানববন্ধন কর্মসূচি পালন করে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর সাধারন শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষার্থীরা। তাদের এই প্রতিবাদী মানববন্ধনে একাত্মতা পোষন করেন ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

 

মানববন্ধনে তারা ডাক্তারদের অভিভাবক বিএমডিসি, বিএমএ ও অন্যান্য চিকিৎসক প্রতিষ্ঠান এর পক্ষ থেকে কোন প্রকার জোরালো বিবৃতি বা নিন্দা বক্তব্য না আসায় অভিভাবকহীনতার কথা উল্লেখ করে বলেন, অতি সত্ত্বর পুলিশকে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত ৮ই নভেম্বর শাহবাগে যৌক্তিক কিছু দাবীতে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশ বর্বরোচিত হামলা চালিয়ে আহত করে শিক্ষার্থীদের। এর প্রতিবাদ স্বরূপ সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে মেডিকেল শিক্ষার্থীগণ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আহতরা পাবেন ইউনিক আইডিকার্ড, আজীবন বিনামূল্যে চিকিৎসা : ডা. সায়েদুর রহমান

বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।