মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্দোলন

মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন কর্মসূচি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ৩:০৮ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন কর্মসূচি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার 

গত ৮ নভেম্বর ২০২০ শাহবাগে আন্দোলনরত নিরীহ, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং পুলিশ দ্বারা নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল এসোসিয়েশনের শিক্ষার্থীরা।

এরই মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল কলেজ এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর শিক্ষার্থীবৃন্দ, রংপুর মেডিকেল এন্ড ডেন্টাল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন, ফরিদপুর এর শিক্ষার্থীবৃন্দ।

মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন, কুমিল্লা এর শিক্ষার্থীবৃন্দ।

আই. এ. এইচ. এস (ইউ. এস. টি সি) এর শিক্ষার্থীবৃন্দ ও বিবিএমএইচ (ইউ. এস. টি সি) এর ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী এবং চিকিৎসকেরা
এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে বিচার এর দাবি জানান।

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ ও বেসরকারি মেডিকেল কলেজ এর ৬০ মাসের বেতন নিশ্চিত করা সহ ৪ দফা দাবি নিয়ে বিগত কয়েকদিন অবস্থান কর্মসূচি করেছে ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৮ নভেম্বরে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন আকস্মিক ভাবে পুলিশ, শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা জায়গা ছেড়ে দেয়ার পরেও তারা অনবরত লাঠি চার্জ করতে থাকে এবং পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আহতরা পাবেন ইউনিক আইডিকার্ড, আজীবন বিনামূল্যে চিকিৎসা : ডা. সায়েদুর রহমান

বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে যাচাইকৃতদের অতিদ্রুত ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে যাচাইবাছাই প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সব আহতদের ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। সকল সরকারি হাসপাতালে কার্ডধারী আহত যোদ্ধারা…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।