মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ৩:২০ · ১ মিনিটে পড়ুন
নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি
লেখার আকার

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন জোরপূর্বক মেডিসিন ওয়ার্ডে গিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে শিশু ওয়ার্ডে যাবার নির্দেশ দেয়। রোগীর চাপ থাকায় ইন্টার্ন চিকিৎসক কিছুক্ষণ সময় চাইলে বা রোগীকে চিকিৎসকরুমে আনতে বললে রোগীর স্বজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তার মোবাইল ছিনিয়ে নেয় এবং চিকিৎসকদের কক্ষে ভাংচুর করে। হামলাকারীরা হলেন আবদুস সালাম বাবলা ও শামিম আলম শাহ তনু। হামলার শিকার চিকিৎসককে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে গতকালই হাসপাতালের পরিচালক বরাবর দেয়া এক চিঠির মাধ্যমে ঘটনার পূর্ণ সুরাহা, অভিযুক্তদের শাস্তি ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের পূর্ব পর্যন্ত কর্মবিরতির কথা জানায় তারা। আজ সাধারণ শিক্ষার্থীরাও ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে।

কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালককে প্ল্যাটফর্মের পক্ষ থেকে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।