মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
news

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ৯:১৮ · ২ মিনিটে পড়ুন
এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র
লেখার আকার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অনিবার্য কারনবশত ২২/১২/২০২৪ইং তারিখের ৩য় পেশাগত এমবিবিএস (পুরাতন কারিকুলাম), মে- ২০২৪ইং পরীক্ষায় Pharmacology & Therapeutics বিষয়ের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হইল। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হইবে। ইহাতে উপাচার্য মহোদয়ের অনুমোদন রহিয়াছে।”

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আমরা চরম হতাশা এবং মানসিক চাপে দিন কাটাচ্ছি। আমাদের তৃতীয় পেশাগত পরীক্ষা (ফার্মাকোলজির) ক্ষেত্রে এমন অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীনতার নজির সত্যিই দুঃখজনক। পরপর দু’বার কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে আমাদের মানসিক চাপের সীমা ছাড়িয়ে গেছে।”

তিনি আরো বলেন, “এই ব্যর্থতার দায় আমরা শিক্ষার্থীরা নিতে বাধ্য নই। এত কঠিন একটি পরীক্ষা বারবার দেওয়া কোনোভাবেই মানসিক ও শারীরিকভাবে সম্ভব নয়। আমরা শিক্ষার্থী, খেলনা নই, যে কর্তৃপক্ষের ভুলের বোঝা বারবার কাঁধে নিতে হবে। তাদের ব্যর্থতার কারণে আমাদের অন্য বিষয়ের পরীক্ষা সমূহের প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটছে।”

উল্লেখ্য যে, এর পূর্বে অনিবার্য কারন দেখিয়ে গত ১২ ডিসেম্বর ২য় পেশাগত এমবিবিএস (নতুন কারিকুলাম), মে- ২০২৪ইং পরীক্ষায় Pharmacology & Therapeutics বিষয় এবং ২২ ডিসেম্বর তারিখের ৩য় পেশাগত এমবিবিএস, মে-২০২৪ইং Pharmacology & Therapeutics বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে ২২ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হলেও প্রশ্নপত্রে বিভিন্ন মেডিকেলে অসামঞ্জস্যতার কারণে পরীক্ষার একদিন পরে আবার পরীক্ষাটি বাতিল করা হয়। এখন ৩০ তারিখ পুনঃপরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্কার কমিশনের এক সংবাদ…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।