মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

করোনাকালীন দুর্গোৎসবে কিশোরগঞ্জের পূজোমন্ডপ গুলোতে সন্ধানীর প্রশংসনীয় কার্যক্রম

Anisur Riadপ্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ৭:৩০ · ২ মিনিটে পড়ুন
করোনাকালীন দুর্গোৎসবে কিশোরগঞ্জের পূজোমন্ডপ গুলোতে সন্ধানীর প্রশংসনীয় কার্যক্রম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ অক্টোবর ২০২০, শনিবার

সন্ধানী শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট কিশোরগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে মাস্ক, soapy water বিতরণ এবং কোভিডে স্বাস্থ্যবিধি ব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে।

মানুষের সামাজিকতার অনুষঙ্গ হিসেবে বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠান গুলো এদেশে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। যুগ যুগ ধরে ধর্মীয় উৎসব অনুষ্ঠানে লোক জমায়েতের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধন সুদৃঢ় হয়ে আসছে। কিন্তু করোনাকালীন সময়ে এই উৎসব পালনে দেখা দিয়েছে স্থবিরতা। লোক সমাগমের চেয়ে পারস্পরিক দূরত্ব বজায় রেখে চলাই যেন মঙ্গল সবার কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই শারদীয় দুর্গোৎসবেও থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। এই মহাদূর্যোগকালে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সন্ধানী শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট কিশোরগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে মাস্ক, soapy water বিতরণ করে।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও শসৈনইমেক ইউনিটের উপদেষ্টা ডা. দেবাঞ্জন পণ্ডিত সকাল বেলা পূজা উদযাপন কমিটির কাছে এইসব সামগ্রী হস্তান্তর করেন। সদরের বিভিন্ন পূজামণ্ডপ গুলো যেমন- সদর কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, অনির্বান সংঘ, প্রগতি সংঘ, গৌরাঙ্গবাজার সংঘ ইত্যাদি পূজামণ্ডপগুলোতে মাস্ক ও জীবাণুমুক্তকরণ সামগ্রী বিতরণ ছাড়াও সন্ধানীর স্বেচ্ছাসেবীরা সচেতনতামূলক কার্যক্রমও পালন করে। “উৎসব হোক আনন্দের, উৎসবের হোক নিরাপদের” এই ধারাকে অব্যাহত রেখে তারা পূজা উদযাপন কমিটি এবং উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধির নিয়ম কানুন, জীবাণুনাশক তৈরির নিয়ম সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করেন। যথাসম্ভব নিরাপদে থেকে আনন্দ উৎসব পালনের উদ্দেশ্যে সন্ধানী শহীদ নজরুল ইসলাম ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের এই কার্যক্রম মন্দির কর্তৃপক্ষ সহ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সন্ধানী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে, যা ইতিমধ্যেই প্রশংসা অর্জন করেছে বিভিন্ন মহলে।

ক্যাম্পাস  রিপোর্টার/ আলাভী মাঈশা অন্তু
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।