মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস

ওয়েব টিমপ্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ৭:৫৭ · ১ মিনিটে পড়ুন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস
লেখার আকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায়, কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের তত্বাবধানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে আজ পালিত হলো “বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮”।

সকাল ১০টায় কলেজটিতে একটি সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ ডা. তাওফিমা ইসলাম, ডা.শায়লা পারভীন,ডা. জেবুন্নাহার মনি, ডা. রাহুল চক্রবর্তী।

শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্ল্যাটফর্মের প্রতিনিধি সাদিয়া মারজান। এছাড়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিক শাপলা (৫ম বর্ষ), হাসনাত খান রাজু (৪র্থ বর্ষ) এবং অর্জুন চক্রবর্তী (৩য়বর্ষ)।

প্রথমে জলাতঙ্ক রোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন প্রোগ্রামের কিনোট স্পিকার ডাঃ রাজিউল হক রাফি (ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার,Hospital services management, DGHS)। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে বর্তমান বিশ্ব ও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরেন। জলাতঙ্ক রোগ প্রতিরোধে সকলের করণীয়, কিভাবে এই রোগের শতভাগ প্রতিরোধ সম্ভব সেই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।

প্রোগ্রামের সমাপনী বক্তব্য প্রদান করেন কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা.তাওফিমা ইসলাম।

অনুষ্ঠান শেষে সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।