মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে পালিত হল বিশ্ব জলতাঙ্ক দিবস ২০১৮

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,গাজিপুর এ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায়, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের তত্বাবধানে পালিত হলো “বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮”।

সকাল ১০ টায় একটি সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ডা. হুমায়রা ম্যাডাম। এবং উক্ত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলো প্ল্যাটফর্মের এক্টিভিস্ট Runa Islam।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডা. মাহমুদা চৌধুরী ম্যাম(ডিপার্টমেন্ট হেড অফ কমিনিউটি মেডিসিন) এবং অন্যান্য সব ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা

এরপর জলাতঙ্ক রোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ডাঃ হুমায়রা ম্যাম। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরেন। জলাতঙ্ক রোগ প্রতিরোধে সকলের করণীয় কি এবং কিভাবে এই রোগে মৃত্যুর হার কমিয়ে শূণ্যের কোটায় আনা যায় সেই বিষয়ে বিস্তর দিক নির্দেশনা দেন তিনি তার বক্তব্যে।

এরপর বক্তব্য রাখেন কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ লিসা ম্যাম। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ প্রতিকার নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে জলাতঙ্ক রোগের ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এরপর প্ল্যাটফর্মের পরিচিতি নিয়ে কথা বলেন এক্টিভিস্ট Saifur Sayed।
তিনি তার বক্তব্যে সকলের কাছে প্ল্যাটফর্মের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন।

সেমিনারের শেষে কমিনিউটি মেডিসিন ডিপার্টমেন্ট এর হেড এবং আমাদের প্রিন্সিপাল ডাঃ মাহমুদা চৌধুরী ম্যাম তিনি তার বক্তব্যের মাধ্যমে জলাতঙ্ক রোগ নিয়ে সবার মাঝে একটি ধারণা দেন এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সায়েন্টিফিক সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানান এবং প্ল্যাটফর্মের কলেজ প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেন।

সেমিনারের পর, সিগনেচার ব্যানারে সিগনেচার করার মাধ্যমে সিগনেচার ক্যাম্পেইন এর উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মাহমুদা চৌধুরী ম্যাম।

এরপর প্ল্যাটফর্মের কলেজ প্রতিনিধিদলের নেতৃত্বে এক র‍্যালীর আয়োজন করা হয়। সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। র‍্যালীর পর তারা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে জলাতঙ্ক রোগ সম্পর্কে জনসচেতনামূলক কার্যক্রম চালনা করেন।

সেমিনার, র‍্যালী ও সিগনেচার ক্যাম্পেইনসহ পুরো অনুষ্ঠানটির নেতৃত্ব দান করে উক্ত কলেজের প্ল্যাটফর্মের প্রধান প্রতিনিধি Mohammad Arafat এবং এক্টিভিস্ট সাইফুর সাইদ তাদের সাথে একাত্ব হয়ে কাজ করেন প্ল্যাটফর্মের এক্টিভিস্ট Mamunur Jami,Runa Islam,Saima Ali Akmar Anzum Kafi সহ নিশাত,মিম,জাহিদ,নাহিয়ান,রাজদিপ,সাদিয়া এবং আরো অনেকে ।

এছাড়া অনুষ্ঠান আয়োজনে আমাদের সাহায্য করেছেন কমিনিউটি মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাঃ ফেরদৌস আলম স্যার।

উক্ত অনুষ্ঠানে ভলান্টিয়ার ছিলো ২০ জনের মত।
সিগনেচার ক্যামপেইনে প্রায় ১৫০-২০০ জনের সাইন নেয়া হয় এবং আউটডোর আর হাসপাতালের আশেপাশে প্রায় ২৫০/৩০০ মানুষকে লিফলেট এবং সচেতনতা মুলক কাইন্সেলিং করা হয়।

পরিশেষে সুন্দরভাবে জনসচেতনামূলক কার্যক্রমটি পরিচালনা করার জন্য কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের টিম প্ল্যাটফর্মকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।