শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড নাইনটি ফাইভ

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ অক্টোবর ২০২০, সোমবার

ডা. শুভদীপ চন্দ

জ্বর আছে? কাশি? শ্বাসকষ্ট? ভদ্রলোকের ‘নেই’ বলতে কষ্ট হচ্ছিলো। উনি এমনভাবে কিছু বলছিলেন যার অর্থ হয় ‘আছে বলতে পারছি না বলে- নেই’। উনি চান না উনার অসুখ হারিয়ে যাক। স্বজনদের সাথে যুদ্ধ করার শেষ অস্ত্রটি ভোঁতা হয়ে যাক। আসলে একটা সময় পর সবকিছুই হারিয়ে যায়। প্রতাপ, অর্থ, প্রভাব। শুধু শরীরটাই থাকে যুদ্ধ করার জন্য। যুধিষ্ঠিরের মতো পাশার দানে তোলা। যুধিষ্ঠির যখন শকুনির সাথে পাশা খেলায় হারছেন প্রথমে ধর্ম হারালেন, তারপর রাজ্য, অর্থ, স্বর্ণালঙ্কার, সম্মান, পাঁচ ভাই, বউ; সবার শেষে নিজেকে।

ছবিঃ প্রতীকি

এ কর্মক্ষম মানুষগুলোর গায়ে দ্রুত ‘বয়স্ক’ তকমা লাগছে। রাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে আটান্ন, ঊনষাট, ষাট বছর অবসরের বয়স। একজন মানুষ প্রথম আবিস্কার করেন তিনি আর দশজনের মতো, এগারো জনের দলে তিনি নেই, বাসার ঠিকানায় চিঠি না লিখলে চিঠি আসে না, এক দিন সমান চব্বিশটি ঘন্টা। একটু বাড়তি এটেনশন, বাড়তি কেয়ার তার নেয়ার সাধ হয়। ততদিনে সবই খুয়েছেন ইচ্ছেটুকু ছাড়া। আর আছে শরীর। এ শরীর কেন বেয়ারা রকমের ভাল, সে শরীর কেন একটু চোখে লাগার মতো খারাপ হয় না- এ দুঃখে ঘুম আসে না! বসে বসে ডিউটি করি। পূজা আসছে। অনেকদিন আমাদের ডিউটি দেওয়া হয়নি। তাই একটু ডিউটির চাপ বেড়েছিল। উপজেলায় ইমার্জেন্সি ছাড়া আর কোনো ডিউটি ‘ডিউটি’ না। ইমার্জেন্সি এক বিকট জায়গা। বিচিত্র সব রোগী আসে। বিচিত্র যেমন রোগ, বিচিত্র তাদের মন মানসিকতা। মরে যাবে তবুও স্টোমাক ওয়াশ দিতে দিবে না! বসে বসে মানুষ দেখি। আরো আসে ড্যাডিস গার্ল। বাবাকে আদর্শ ধরে তারা বড় হয়। বাবা তাদের ছোটবেলার সবকিছু জুড়ে থাকে। বাবার ব্যক্তিত্ব, বাবার কর্তৃত্ব, বাবার জ্ঞান তারা মনোযোগী ছাত্রীর চোখে দেখে। ‘বাবা’ অঙ্কিত এক এক ইট গেঁথে তাদের চরিত্র গড়ে তোলে। তারপর যখন দুই ধাতুতে বিরোধ বাধে তারা মায়ের পক্ষাবলম্বন করে। দোর্দণ্ড প্রতাপশালী বাপ কিভাবে মাকে বঞ্চিত করেছে সারাজীবন- তারা নিপুণ বিশ্লেষণ করে। বাবার বিরোধিতা করতে করতে তারা এক সময় সম্পূর্ণ পুরুষ জাতির বিরোধিতায় নামে। এদের নিয়ে হয়েছে বিপদ। শরতের আকাশের মতো মন। নীল আকাশ, ছিটেফোঁটা মেঘ নেই। কিন্তু যখন হঠাৎ বৃষ্টি নামে অভিমানের বৃষ্টি। ঝরঝর করে পড়ে, পরিমাণ বোঝে না। সাধারণত প্রিন্সের জন্য প্রিন্সেস কিং-কে কুপোকাত করে। মেয়েরা খুব অদ্ভুত। তারা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়েই নিজে সবচেয়ে বেশি কষ্ট পায়। একে কৃচ্ছ্রতা সাধন ভাবে। সমালোচনা করি না, বিদ্রুপও করি না। কারো জন্য নিজেকে কষ্ট দেয়া সহজকর্ম নয়। তারচেয়ে বড় কথা- যে ক্ষতের কষ্ট আমি অনুভব করছি না তাকে হেয় করা আমায় সাজে না। দিনের শেষ বাসটি হয় অন্যরকম। কিছুটা খোশমেজাজ আর কিছুটা নীরবতায় চলে। ড্রাইভার ঘাটেঘাটে থামার কথা ভাবে না। অন্ধকার চিড়ে জোরে চালায়। কন্ট্রাক্টর ক্লান্ত শরীরে যাত্রীদের সাথে বন্ধুর মতো আচরণ করে। যাত্রীরাও ক্লান্ত। কেউ হেডলাইটে রাস্তার পানে চেয়ে থাকে, কেউ গান শোনে, কেউ বসে বসে ঢুলে। রাস্তা থেকে এক দুইজন উঠে তারা দৌড়ে বাসের পেছনে যায়। তাদের আনন্দ সবচেয়ে বেশি। বাড়ি ফেরার আনন্দ। কাল যতই কাজ থাকুক, আজকের জন্য তো শেষ।

ভালোবাসায় ‘ঈর্ষা’ বলতে আমি এক পাশের অন্যায় অপছন্দগুলো বুঝিয়েছিলাম। কারো সাথে আড্ডা দেয়া, কথা বলা, ঘুরতে যাওয়াকে সে অপছন্দ করে। সে ঈর্ষান্বিত হয়। এটি ভালোবাসারই বহিঃপ্রকাশ। ‘ঈর্ষা’ মানেই খারাপ নয়, অন্তত প্রেমের ক্ষেত্রে তো নয়ই। ফেসবুকে বিতর্কগুলো অহেতুক। হারজিত নেই। দিনশেষে যে যার বক্তব্য নিয়ে লগ আউটে যায়। যে যার অবস্থান থেকে সবকিছু দেখে। এক পণ্ডিত ব্যক্তি বলেছিলেন ‘উই ডোন্ট সি থিংস এজ দে আর, উই সি থিংস এজ উই আর’।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।