বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একটি আলোকিত আত্নার গল্পঃ এ যুগের মাদার তেরেসা

যে খবর আমাদের মিডিয়ায় আসে নাঃ
লেখকঃ
Sorwer Alam Shanku
dr edric


৩০ বছরেরও বেশি সময় ধরে সাদা চামড়ার এক কিউই এমবিবিএস ডাক্তার একটি মাটির ঘরে বাস করছেন। বিয়ে থা করেন নি। এখানে দিনের বেশিরভাগ সময় ইলেক্ট্রিসিটি থাকে না। বৃস্টি পড়লে কাদা মাটির ভেতর থাকতে হয়। সব লোকই গরীব। ২০ কিলোমিটারের মধ্যে কোনো স্বাস্থ্য সেবার ব্যবস্থা নেই। ডাক্তার সাহেব ছোট বেলা থেকেই প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে চাইতেন। শুরু করেন ভিয়েতনাম যুদ্ধে নিউজিল্যান্ড সার্জিকাল দলের সাথে স্বেচ্ছা সেবক হিসেবে। একবার লক্ষ্য করলেন যুদ্ধে বুলেট বা বোমার আঘাতে আহত অনেক সৈনিক চিকিতসার মাধ্যমে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠছে। কিন্তু কয়মাস পর সেই সৈনিক দেখা যাচ্ছে মারা গেলো ডায়রিয়া তে ! ডাক্তার সাহেবের মনে ব্যপারটা খুব আঘাত করলো। একটু সচেতন হলেই এই মৃত্যুটা প্রতিরোধ করা যেতো। ৮০র দশকে এলেন বাংলাদেশে। অবাক হয়ে দেখলেন এখানের লোকজন আরো গরীব। যেই গ্রামে গেলেন তাতে ২০ কিমির ভেতর নেই কোনো হাসপাতাল। শুরু করলেন “কাইলাকুরি হেলথ কেয়ার সেন্টার ” প্রজেক্টের কাজ। এখানে তিনিই একমাত্র ডাক্তার। ট্রেইন করলেন গ্রামের প্রাইমারী বা সেকেন্ডারি স্কুল পর্যন্ত পড়া ৮৯ জনকে। এদের বলা হলো ” বেয়ার ফুট মেডিকস”। খালি পায়ে হেটে দূর দুরান্তে এরা স্বাস্থ্য সেবা দিচ্ছে। ৩ কিমির ভেতরে যেসব রোগি আসছেন তাদের জন্যে আউটডোর চিকিতসা সেবার চার্য ৫ টাকা। এর বাইর থেকে যারা আসছেন তাদের জন্যে ১০ টাকা। টাকা না থাকলে সমস্যা নেই। চিকিতসা ছাড়া কেউ ফেরত যাবে না। রোগি দেখার পর ওষুধ পত্র দেয়া হয়। ওষুধের টাকা না থাকলে সমস্যা নেই। সেটা ও ফ্রি। প্রতিদিন ১০০ এর মত রোগি আসছে এখানে। জ্বর, টিবি, ডায়বেটিস, ডায়রিয়া, বার্ন, কাটাচেড়া, এন্টি নেটাল কেয়ার, ফ্যামিলি প্লেনিং, শিশু স্বাস্থ্য সব কিছুরই চিকিতসা হয়। হস্পিটালাইজড থাকতে হবে রোগিকে? সেটাও সমস্যা নেই। ৩৫ বেডের ইনডোর ফ্যাসিলিটি আছে। ইনডোরে আছে টিবি, বার্ন, ডায়রিয়া, ডায়বেটিস এবং মা ও শিশু ইউনিট। ইনডোর এডমিশান ফি ১০০ টাকা। ওই টাকা দিয়ে যতদিন প্রয়োজন সেখানে ভর্তি থাকবেন। খাবার, চিকিতসা, ওষুধ সব ওই ১০০ টাকা মধ্যেই ! দূর থেকে রোগি পরিবহনের জন্যে আছে গরুর গাড়ি বা ভ্যান। আরাম দায়ক বেড সেখানে নেই। আছে মাটির ঘর এবং চাটার বিছানা। কিন্তু মানুষ খুব খুশি। কারন তাদের চিকিতসা করছেন মমতাময় সাদা চামড়ার এই ভদ্রলোক। সবাই তাকে ডাকেন ” ডাক্তার ভাই। ” মার্সিডিজ বা প্রিমিও নেই। এক খানা সাইকেলে চড়ে দূর দূরান্তে রোগি দেখতে যান। তাও ফ্রি। কথা বার্তায় ভীষন অমায়িক ডাক্তার ভাইকে জিজ্ঞাসা করা হলো কেনো তিনি বাংলাদেশকে বেছে নিলেন তার কাজের জন্যে। তিনি বললেন বাংলাদেশের মানুষ খুব সরল গরীব এবং ভালো। তাদের স্বাস্থ্য সেবার জন্যে “সামান্য” সাহায্য করার উদ্দেশ্যেই ৩০ বছর এখানে থেকে যাওয়া। বছরে ৩৩০০০ হাজার রোগির জন্যে আউটডোর সেবা, ১০০০ রোগির জন্যে ইনডোর সেবা এবং প্রায় ২১০০০ মানুষকে হেলথ এডুকেশান দিচ্ছেন তিনি তার প্রজেক্টের মাধ্যমে। খুব ” সামান্যই” বটে।
বছরে এই হেলথ সেন্টারের বাজেট প্রায় ১ কোটি টাকা। নিউজিল্যান্ডের মাত্র দুই জন ম্যানেজারিয়াল পোস্টের লোকের বার্ষিক ইনকামের সমান এই বাজেট। ২ জন নিউজিল্যান্ডের লোকের ইনকামে প্রায় ৫০০০০ বাংলাদেশির স্বাস্থ্যসেবা ! 
কোথা থেকে আসে এই টাকা? ৮৫ ভাগ সম্পুর্ন ব্যক্তিগত ডোনেশান, বাকি ১৫ ভাগ কন্ট্রিবিউট করছে রোগিরা। অনেক রাতে অর্থ সংস্থানের চিন্তায় ঘুম ভেংগে যায় ডাক্তার ভাই এর। বছরে একবার যান নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের শহর বন্দরে ঘুরে বেড়ান ” ডোনেশান ফর কাইলাকুরি হেলথ সেন্টার প্রজেক্ট ” নিয়ে। 
উন্নত দেশে যেখানে কোটি কোটি ডলার খরচ করা হয় কিভাবে ” ফ্যাট ” কমানো যায়, লাইফ স্টাইল কিভাবে মোডিফাই করা যায়, আধুনিক ফ্যাশান কি হওয়া উচিত সেখানে ডাক্তার ভাই আংগুল দিয়ে দেখিয়ে দিলেন ২ জন আধুনিক বিশ্বের মানুষের ইনকাম দিয়ে কিভাবে গরীব দেশের অর্ধ লক্ষ মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া যায়। 
৭০ উর্ধ্ব ডাক্তার ভাই এখন প্রায়ই অসুস্থ্য থাকেন। অপেক্ষা করছেন একজন ” সাকসেসর “এর যে তার এই প্রজেক্ট এগিয়ে নিয়ে যাবে। ভদ্রলোকের নাম বলা হয় নি। উনার নাম ডাঃ এড্রিক বেকার। জন্ম নিউজিল্যান্ডে। হাজার মাইল দূরে এসে বাংলাদেশের প্রত্যন্ত কালিয়াকুরি গ্রামে পড়ে আছেন ৩০ বছর ধরে। 
রিস্পেক্ট এই আধুনিক যুগের মাদার তেরেসার জন্যে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।