মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

সাতক্ষীরা সদর হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ এর জন্য জেনারেটর দিয়েছেন চিকিৎসক দম্পতি

ওয়েব টিমপ্রকাশ: ১০ মে ২০১৯, ৩:৫৩ · ২ মিনিটে পড়ুন
সাতক্ষীরা সদর হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ এর জন্য  জেনারেটর দিয়েছেন চিকিৎসক দম্পতি
লেখার আকার

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর দিয়েছেন চিকিৎসক দম্পতি। বৃহস্পতিবার এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে ঐ চিকিৎসক দম্পতি সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলামের হাতে জেনারেটর তুলে দেন। চিকিৎসক দম্পতি হলো সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ আল কাফি ও ডাঃ মাহফুজা আক্তার। জেনারেটর দিয়ে জরুরী মুহুর্তে হাসপাতালের জরুরী বিভাগ ও নবজাতকের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সূত্র জানায়, জেলার ২২ লক্ষ মানুষের চিকিৎসা সেবার জন্য জেলা শহরে অন্যতম হলো সাতক্ষীরা সদর হাসপাতাল। সাতক্ষীরা শহরে মেডিকেল কলেজ থাকলেও জরুরী বিভাগ সেখানে চালু হয়নি।

অন্যদিকে, নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া শিশুর জন্য জেলার একমাত্র নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র আছে সদর হাসপাতালে। সেখানে নবজাতকদের বিশেষ পদ্ধতিতে তাপ দিয়ে সুস্থু রাখা হয়। সদর হাসপাতালে দুই লাইনের বিদ্যুৎ থাকার পরেও প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ মুহুর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হয়। অপরদিকে, এই দুই বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরার ভোগান্তিতে পড়েন। সম্প্রতি এ বিষয়টি নিয়ে তাড়না দেয় সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত এই চিকিৎসক দম্পতির। ৩৪তম বিসিএস (স্বাস্থ্য) পাশ করা ডাঃ সাইফুল্লাহ আল কাফি ও ৩৬তম বিসিএস (স্বাস্থ্য) পাশ করা ডাঃ মাহফুজা আক্তার সাতক্ষীরা সিভিল সার্জনের সাথে পরামর্শ করে বৃহস্পতিবার জেনারেটর তুলে দেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ আল কাফি জানান, সম্প্রতি আমাদের বাচ্চাকে সদর হাসপাতালে ভর্তি করতে হয়। তখন আমরা রোগীদের দুরবস্থার বিষয়টি আরো ভালো ভাবে বিষয়টি অনুধাবন করি। জেনারেটরের প্রয়োজনীয়তা অনুভব করার বিষয়টি সিভিল সার্জনকে জানানোর হলে তার পরামর্শে নিজেদের অর্থে ক্রয় করে হাসপাতালে দিই। তিনি আরো বলেন, জেনারেটর দিয়ে জরুরী মুহুর্তে হাসপাতালের জরুরী বিভাগ ও নবজাতকের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এতো সেবা গ্রহীতার কিছুটা হলেও ভোগান্তি কম পাবে।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম জানান, তাদের উদ্যোগটি চমৎকার। চিকিৎসরা এ ধরণের উদ্যোগ গ্রহণ করলে আরো বেশি মানুষ সেবা পাবে।

মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা,সংবাদবিডি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।