বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড নাইনটি সিক্স

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ অক্টোবর ২০২০, সোমবার 

ডা. শুভদীপ চন্দ

আজ এক ইকো করতে বসলাম অনেক চেষ্টা করেও ভাল ভিউ আনতে পারলাম না। এতো রাগ হচ্ছিলো যে ইচ্ছে করছিলো সামনে থাকা মেশিনটাকে ভেঙ্গে দেই! ভালো লাগে না। প্রত্যাশা ও সংসারের অসামঞ্জস্যতা আমার বিষের মতো লাগে। নিজেকে লাগে কেমন যেন বনসাইয়ের মতো- বাড়তে পারছি না বাইরে থেকে, ভেতরটাও অন্ধকারে পরিপূর্ণ। কারো সাথে যে দুদণ্ড কথা বলবো, কেউ যে আমাকে বুঝবে এমনও নেই। যে যা বলে মূল রাস্তার বহুদূর। ট্রেনের লাইনের মতো যদি কিছু থাকতো মাঠ- ঘাট, বন- বাঁদাড়ে একান্ত সমান্তরাল বেশ হতো। তা নেই, আছে ধু ধু মাঠকে দুই অংশে বিভক্ত করা রাজপথ।

ছবিঃ প্রতীকি

আমি জানি আমি যথেষ্ট সৌভাগ্যবান। যে স্বার্থহীন, প্রয়োজনের সাথে সম্বন্ধহীন শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমি পেয়েছি তা বিরল। অধিকাংশ আমার পরিচয়ই জানে না। কিন্তু তারপরও মাঝে মাঝে ক্লান্ত লাগে। ভালোবাসার দুই রূপ। ভাল রূপটি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে। যেখানে পছন্দ নেই সেখানেও আলোর প্লাবন ছড়িয়ে দেয়। ফুল যেমন পূজার কথা ভেবে ফুটে না- ভাল লাগে বলে ফুটে। দ্বিতীয় রূপটি বস্তুগত রূপ। নিরাপত্তা দাও, নিশ্চয়তা দাও, কর্তৃত্ব দাও, নাম দাও। শিব পূজার সঙ্গে বেল পাতার যে সম্পর্ক তেমন। যেন বিল্বপত্রের পূজার কর্তব্য রক্ষা ছাড়া আর কোনো কাজ নেই। প্রথম পর্ব পবিত্র, কিন্তু ঊর্ধ্বপাতনে আর্ত হৃদয়ে আরও বেশি ক্লান্ত হয়। ভাল রূপ চয়েজ করা সবসময় ভুল সিদ্ধান্ত। সুখ নেই। তাই বলে কী কাউকে ঠকিয়ে সুখ? চাপিয়ে দিয়ে সুখ? তাও না। হতো যদি এক অসন্তুষ্টির ইকো নিয়ে এতো মনোদুঃখ কেন? জীবন এমন এক আখ্যান যেখানে ভুলে যাওয়া কোনো সমাধান নয়। অতগুলো পক্ষ এখানে একবিন্দুতে এক হয় যে ‘ভুলে গেছি’ বলাই আশ্চর্য। পৃথিবী কিছুই ভুলে না। এখানে পেন্সিলে লেখা দাগ রাবারে মোছা যায় না, কলমে লেখা শব্দ কেটে পূণরায় লেখা যায় না। তাই মিথ্যে এক স্বস্তি। মৃতপ্রায় রোগীর কাছে মরফিন, পেথেডিন যেমন- তেমন সমাধান। অন্তত বুজিয়ে রাখে আসল মৃত্যু আসার আগ পর্যন্ত। হাসপাতালে অসংখ্য রোগী দেখেছি বিষ খাওয়ার। ভালোবাসার সত্য রূপ দেখে ‘ট্রুথ ইজ বিউটি’ নীতির ফাঁকি ধরতে পেরেছি। আমি ভাবতে পারি না ভালোবাসার জন্য কারো বুকের উপর হাঁটু চেপে পশু হত্যা করার মতো মুখে নল ঢুকাতে হবে। তারচেয়ে মিথ্যে অভিনয় ঢের ভাল। প্রবঞ্চনা অন্তত বঞ্চনার চেয়ে ভাল শিল্প।

কী থাকলো এত কথায়? ভুলা চলবে না, রাবারে মেটানো যাবে না, সত্য সবসময় সুন্দর নয়। কখনো কখনো মিথ্যাও মহান! আজকাল অনেকেই আসে গল্প করতে। ব্যক্তিকথা শুনি। শুনতে ভাল লাগে। মানুষের গল্পগুলো নির্দিষ্ট কারো নয়; মানুষের। ফুলিয়ে ফাপিয়ে জীবনকে অনেক সাহসী করে দেখানো হয়। এখন শুনে শুনে বুঝি- অধিকাংশ পলায়নের গল্প আত্মসমর্পণের নয়, আত্মরক্ষার। প্রেমের নামে সব চালিয়ে দেয়। তাই তো হবে! ভূপৃষ্ঠের উপর জঙ্গলটিই স্বাভাবিক। বাগান সবসময় কৃত্রিম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।