মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০২।। যে হাসিতে মৃত্যু হয়

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ আগস্ট ২০২০, সোমবার

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন,
চট্টগ্রাম মেডিকেল কলেজ

হাসি স্বাস্থ্যের জন্য ভালো হলেও অট্টহাসি অনেক সময় ক্ষতিকর হয়, এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত হয়। ভয়াবহ রকমের এ হাসিকে চিকিৎসা বিজ্ঞানে “ম্যালিগন্যান্ট লাফিং” বা “প্যাথোলজিক্যাল লাফিং” বলে।

ইতিহাসে এরকম ভয়াবহ অট্টহাসিতে মারা যাবার বেশকিছু ঘটনা আছে। কয়েকটি বলা যায়ঃ

১) ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস খুব খেয়ালী রাজা ছিলেন। অনেকে ভাবতো তিনি রাজা হবার যোগ্য নন। রাজা তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন। কিন্তু পরপর ৪ টা বাচ্চা মারা যাওয়াতে, তিনি রুষ্ট হয়ে আরো ৭ টি বিয়ে করেন। এরপর ১৩ টি বাচ্চার বাবা হন ৩ বছরের ভেতরেই। তবে প্রথম স্ত্রীকে তিনি এতই ভালোবাসতেন যে স্ত্রীর যৌনস্থানের লোম (pubic hair) তিনি একটা থলেতে জমিয়ে রাখতেন এবং এগুলো দিয়ে পরচুলা বানিয়ে পড়তেন নিজের মাথায়। এরকম খেয়ালী রাজার সিংহাসনে আরোহণের কথা কানে গেল বিখ্যাত স্কটিশ বহুমাত্রিক জ্ঞানী থমাস আর্কুহার্টের। এই ঘটনায় আর্কুহার্ট এত মজা পেলেন যে প্রচন্ড এক হাসি দিলেন। সে এমন এক হাসি যা আর শেষ হচ্ছেই না। হাসতে হাসতে আর্কুহার্ট, হার্ট ফেইলিউর হয়ে ওখানেই মারা গেলেন।

২) মিশরের রাণী ক্লিওপেট্রার এক সখী ছিল। ইতিহাস তার সঠিক নামটি মনে রাখেনি। এই সখী তার স্বামীর সাথে সারাক্ষণ ঘ্যানর ঘ্যানর করতো। ক্লিওপেট্রা এই ব্যাপারে জানতেন। একদিন এক রাজনৈতিক কারণে মারামারিতে সেই সখীর স্বামীটি মারা যায় এবং এই সংবাদ ক্লিওপেট্রা তার সখীকে নিভৃতে ডেকে বলে। সখী এই ঘটনায় এত খুশি হয় যে সে প্রচন্ড রকমের হাসি দেয় ও হাসতে হাসতে মারা যায়।

৩) গ্রিক পেইন্টার জিওক্সিস একবার দেবী আফ্রোদিতির মডেল খুঁজছিলেন। এক বুড়ি মডেল হিসেবে রাজি হলেন। ছবি কম্পলিট হবার পরে নিজের হাতে আঁকা ছবি দেখে ওনার এত হাস্যকর লাগলো, হাসতে হাসতে মারা গেলেন জিওক্সিস!

৪) গ্রিক দার্শনিক ক্রিসিপাস তার পালিত গাধাকে একদিন ইচ্ছা করে অভুক্ত রেখে দিলেন। পরদিন দরজা খুলে দেখলেন ওই গাধা বাসার সামনে মানুষের ফেলে যাওয়া কাঠ বাদামের মত এক প্রকার বাদাম চিবুচ্ছে, যা সাধারণত গাধারা খায় না। এই ঘটনায় তার খুব হাসি পায় ও হাসতে হাসতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

এই গেলো উদাহরণ, এবার দেখি এটার ব্যাখ্যায় বিজ্ঞান কি বলে?
আমাদের কোন হাসি শুরু হলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মস্তিস্কে একটা জটিল প্রক্রিয়া চলে। এটার জন্য অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন হয়। হঠাৎ কেউ প্রকাণ্ড দীর্ঘ অট্টহাসি দিলে, আমাদের নাক ও ফুসফুস সেই অতিরিক্ত অক্সিজেন টেনে নেবার ফুরসৎ পায় না। এই হাসি সামলানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন না পেলে আমাদের মস্তিষ্কে ক্যাটাপ্লেক্সি (cataplexy) নামের একটা ঘটনা ঘটে। এটি আমাদের মাংসপেশিকে হঠাৎ অবশ করে দিবে এবং পুনরায় শ্বাস নেবার মত আর শক্তি পাওয়া যাবে না। এই চক্র শুরু হলে দেহে ক্রমশ আরো অক্সিজেন ঘাটতি হবে। এর ফলে আমাদের মধ্য মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশটি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলশ্রুতিতে একটি বিশেষ ধরনের খিঁচুনি শুরু হবে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জেলাসটিক সিজার (gelastic seizure) বলে। এই খিঁচুনির ফলে আপনার মস্তিষ্কের পনস, মেডুলা আর সেরেবেলাম নামক অংশগুলো আর কাজ করবে না অথবা অস্বাভাবিক সংকেত পাঠাবে মাংশপেশিতে। এই ভুলভাল সংকেত পেয়ে আমাদের হৃদপেশী এক মিনিটের ভেতরেই অচল হয়ে পড়বে, যার একমাত্র ফলাফল হবে- কার্ডিয়াক এরেস্ট। অর্থাৎ আমাদের হৃদপিণ্ড কোনপ্রকার রোগ ছাড়াই স্তব্ধ হয়ে যাবে।

চিকিৎসা বিজ্ঞানে আরো বলা হয় যে, বিভিন্ন রকম রোগের বা আঘাতের কারণে আমাদের মস্তিস্কে ইমোশন নিয়ন্ত্রণ করার জায়গায় সিউডো বাল্বুলার এফেক্ট (Pseudobulbar Affect) নামের একটা গোলযোগ দেখা যায়। এই এফেক্টের ফলে সেই লোকেরা হাসি বা কান্না কোনটাই নিয়ন্ত্রণ করতে পারে না। এই ধরনের লোকেদের অট্টহাসিতে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তাই হাসি হৃদপিন্ডের স্বাস্থ্য ভাল রাখে বলা হলেও, অনেকের জন্য হঠাৎ অট্টহাসি খুবই খারাপ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।