সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দ্বিতীয়বার ভাবার সময় হয়ত এসে গেছে

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ আগস্ট, ২০২০, মঙ্গলবার

ডা. নূর ইসরাত
আইসিইউ মেডিকেল অফিসার,
কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল।

নিচের এ ছবিগুলো মে, ২০২০ এর। আমরা একবার আমার প্রথম পোস্টিং প্লেস পঞ্চগড় থেকে বাসায় এসেছি অনেক কাহিনী করে অনেক মাস পর। লকডাউন থাকায় কয়েকজন কলিগ মিলে ভাড়া করা মাইক্রোবাসে ১১ ঘন্টা জার্নি করে। ছোট ছোট বাচ্চা দুইটা বমি করতে করতে শেষ। তবে প্রিয় বাসায় প্রিয় মানুষের কাছে আসার পর সব ক্লান্তি, কষ্ট যেন শেষ।

বারান্দায় আমার ছেলেকে দেখে কোয়ার্টারের তার খেলার বন্ধুরা খুব খুশি। আরে, আব্দুল্লাহ এসেছে এতদিন পর। মজা করে খেলা যাবে বিকেলে।

কি করবে? এই কোমলমতি শিশু কি আর করোনার থাবার ভয়াবহতা বুঝবে?

তবে মা, বাবা এবং পরিবারের অন্য সদস্যদের প্রতিদিন পিপিই (জীবাণুরোধী সুরক্ষা পোশাক) পরে হাসপাতাল যাওয়া দেখে এবং সবার মুখে করোনার কথা শুনে আমার ছেলে মেয়ে এতটুকু বুঝতে পেরেছিল এটা একটা খারাপ জিনিস। কি করলে এটা হতে পারে, কি করলে বাঁচা যায় তাও জানা তাদের। তাই তো বন্ধুর ডাকে সাড়া না দিয়ে বারান্দা থেকেই খেলার প্ল্যান করছে। তারা জানত না, কবে এ প্ল্যান বাস্তবায়ন হবে।

এরপর আস্তে আস্তে সব খুলে দেওয়া হল। হাসপাতালের রোস্টার ডিউটি বাদ হল। সরকারই বা কি করবে? আমরা তো এত ধনী দেশ না। হয়ত প্রয়োজনের তাগিদে করা হয়েছে সব। আর কি সম্ভব? ৪ মাস তো রাখল।

আবার সবাই যেন অস্থির হয়ে গেছে। বাসগুলো এখন ২ সিট পূর্ণ। হাতির ঝিলের বিকেল যেন তার আগের মানুষে পুরোনো রূপ ফিরে পেয়েছে। রেস্টুরেন্ট গুলো যেন আগের হারানো হেংআউট করা কাস্টমার পেল এত মাস পর। জমে থাকা বিয়ের প্রোগ্রাম, বৌভাত, সব রকমের শাওয়ার প্রোগ্রাম, জন্মদিনগুলো যেন এ বছরেই করতে হবে।
অভিমানী ঘরে বন্দী বউয়ের রাগ না ভাঙালে কি হয় নাকি? চলনা সবাই মিলে ঘুরতে যাই। বেশি দূর না। এই তো দিয়াবাড়ি।

এদিকে শিক্ষাপাগল জাতি শিক্ষিত হওয়ার জন্য অস্থির। কবে খুলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়?
কেউ কেউ মানববন্ধন করছে। সবার মধ্যে একটা ভাব এসেছে, করোনা বুঝি গেল।

তাই আমার আব্দুল্লাহও এখন নিচে যায় কয়েকদিন যাবৎ। স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে। তার প্ল্যান বাস্তবায়ন হয়ত হওয়া শুরু হচ্ছিল।

তবে কয়েকদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি। নিজের আত্নীয়, পরিচিত সবার করোনার ব্যাপারে ফোন, ম্যাসেঞ্জার, মেসেজ, ফেসবুক বরাদ্দে। করোনা কি আবার মাথাচাড়া দিয়ে উঠছে? নিজের হাসপাতাল সহ সব হাসপাতাল গুলোতে সিট পূর্ণ হয়ে যাচ্ছে আবার। কত পরিচিত মানুষ ফোন দেয়,

“তোমার হাসপাতালে আইসিইউ সিট আছে? একটা সিট ম্যানেজ করতে পারবা?”

কাউকে যে একদিনও দিতে পারছিনা। সব ফিলআপ। কোভিড কোন নির্দিষ্ট সময় কালের রোগ না। এটার ছড়ানোর ধরন থেকে বুঝা যায় আমাদের মত অসচেতন দেশ থেকে এ রোগ সমূলে উৎপাটন করতে খবর হবে।

সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে হয়ত দ্বিতীয়বার সেই আগের মত ভাবার সুযোগ হবে না। কিন্তু জীবনটা তো নিজের। মা, বাবা ও পরিবারের মানুষ গুলো তো নিজের। তাদের ভালটাও নিজের, খারাপ হলেও নিজের।

আমার ছেলে-মেয়ের নিচে যাওয়া নিয়ে আমরা দ্বিতীয়বার ভাবছি। তারা এখন নিচে গেলে দুই ভাই বোন একা খেলে। জ্বি, নিজের স্বার্থেই আমরা একটু অসামাজিক হয়ে গেছি কদিনের জন্য।

আসুন না সবাই সেই মার্চ-এপ্রিলের মত দ্বিতীয়বার ভাবি। সিরিয়াস হই সবগুলো স্বাস্থ্যবিধি নিয়ে। যতটা পারা যায় দূরত্ব বজায় রাখি পাশের জন থেকে।

মনে রাখবেন, কোভিড যায়নি। আর যদি যায়, নাক মুখ দিয়ে ফুসফুসেই যাবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।