মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১১:২৮ · ১ মিনিটে পড়ুন
৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম।

ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে গত ২২ নভেম্বর দুপুর ১:৩০ ঘটিকায় উক্ত মহতী উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন মহোদয় ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের সম্মানিত পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবীর স্যার। এছাড়াও উক্ত আয়োজনের সমন্বয়ক হয়ে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আসিফ খান।

ছবি: ৩য় লিঙ্গের ভেক্সিনশন কার্যক্রম।

সফল এই আয়োজনের প্রথম দিনেই সুবিধা বঞ্চিত ৩০০ এর অধিক তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা কোভিড-১৯ অ্যাস্ট্রোজেনেকা ভেক্সিনের প্রথম ডোজ নেওয়ার সুযোগ পায়। এর পূর্বে গত ১৮ নভেম্বর ২০২১, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে যেসকল প্রতিষ্ঠানে এখনো কোভিড টিকা পাননি, এন আইডি কার্ড নেই বা সদ্য ১৮ বছর হয়েছে, জন্ম সনদ নেই অথচ নিয়মিত কাজ করছেন, তাঁদেরকে কোভিড টিকা কর্মসূচির আওতায় এনে কর্মপরিবেশে কোভিড সুরক্ষাবলয় নিশ্চিত করতে একটি বিশেষ ও জরুরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫১ লাখ ছাড়ালো

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ নভেম্বর ২০২১, শনিবার মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১৮৮ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখ ৪ হাজার ৩০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়াও একই সময়ে ৫ লাখ…

১৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।