ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের উপর গতকাল হামলা করে সন্ত্রাসীরা। ধারণা করা হয়, চিকিৎসা সম্পর্কিত বিষয়ের জের ধরে করা হয় এ হামলা। যার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।