মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬১ কার্তিক ১৪৩৩ · ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

প্ল্যাটফর্মের(রংপুর জোন) উদ্দ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৫২ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের(রংপুর জোন) উদ্দ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
লেখার আকার

৫ ফেব্রুয়ারী, ২০১৯ তারিখে প্ল্যাটফর্মের(রংপুর জোন) উদ্দ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত করা হয়।

প্ল্যাটফর্মের সাথে এ আয়োজনে ছিলো ‘প্রবর্তন'(একটি নন প্রফিড সংস্থা)।দিনব্যাপী “দারুল এখলাছ ক্যাডেট মাদ্রাসা” রংপুরে আয়োজিত হয় এই ক্যাম্পেইন।১৫০ জন শিক্ষার্থী(ছেলে ও মেয়ে উভয়ই)পড়ালেখা করে এ মাদ্রাসায়।বয়সসীমা ৫ থেকে ১৫ বছরের মধ্যে।

সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সার্বিক আয়োজন। ছোট্ট শিশুদের কোরআন তেলাওয়াত,হামদ-নাত,গজল প্রতিযোগিতা করা হয়।একে একে ছোট ছোট ছেলে-মেয়েরা তাদের সুরেলা কন্ঠে সকলকে মুগ্ধ করে দেয়।বিচারকের দ্বায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী।এরপর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

তারপর করা হয় ‘ব্লাড গ্রুপিং’।প্রায় শতাধিক শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং করা হয় এই ক্যাম্পেইনে।সকলের জন্য ব্যবস্থা করা হয় নাস্তার।এরপর একটি আলোচনা অনুষ্ঠান পর্ব হয়,যেখানে বাচ্চারদেরকে ব্লাড গ্রুপ জানার প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝানো হয়।সেইসাথে রক্তদান সম্পর্কে তাদের ধারণা দেয়া হয় ও উদ্বুদ্ধ করা হয়।

পরবর্তী কর্মসূচী ছিলো বৃক্ষরোপণ।প্ল্যাটফর্ম রংপুর জোনের স্মৃতিচিহ্ন হিসেবে লাগিয়ে আসা হয় “ফলজ ও ঔষুধি” গাছ।গাছ রক্ষণাবেক্ষণের দ্বায়িত্ব নেয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহই প্রমান করে প্ল্যাটফর্ম রংপুর জোন তাদের মন জয় করতে সক্ষম হয়েছে।

 

অভিভাবক এবং শিক্ষকদের ছিলো পূর্ণ সহযোগিতা।দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে শেষ হয় এই ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন।

তথ্যসূত্র:
◑মোঃ মিনহাজুল কারীম তুষার
◑সৈয়দ ওয়াসিফ হোসেন
নর্দান মেডিকেল কলেজ,রংপুর।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।