মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল রুরাল হেলথ কনফারেন্স’২০১৯

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৫৮ · ২ মিনিটে পড়ুন
অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল রুরাল হেলথ কনফারেন্স’২০১৯
লেখার আকার

গত ৩১ জানুয়ারি , ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো ‘National Rural Health Conference 2019’। প্রফেসর ডা. জাকিউর রহমানের (বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ) সভাপতিত্বে সকাল সাড়ে ১০ টায় একটি র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১১ টায় কলেজের নওশীন গ্যালারী তে ‘Primary Care & Rural Health Bangladesh’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু সাঈদ (প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ)। মূল বক্তা ছিলেন ডা. জন ওয়াইন জন্স, (চেয়ারম্যান, World Rural WONCA), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মামুন আল মাহতাব (চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউ), প্রফেসর ডা. নুরুল ইসলাম (চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট, দক্ষিণ এশিয়া, WONCA), এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মাননীয় অধ্যাপক বিগ্রেঃ জেনাঃ (অব) মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এম এ হান্নান (চেয়ারম্যান, BASE), ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে সুস্থ-স্বাভাবিক জীবন পেতে প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন বক্তারা। মূল বক্তা ডা. জন প্রাথমিক স্বাস্থ্যসেবার আবির্ভাব, প্রয়োজনীয়তা, এবং বর্তমান ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ডা. জন বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ী দের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।


সর্বশেষ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেম অনুষ্ঠানটি শেষ হয়। আগত অতিথিগণ এই আয়োজনের জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

Tahrim Mojumder (Ayesha)
Brahmanbaria Medical College
Session : 2015-16

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।