মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

সফলতার ৩৮ তম বছরে মেডিসিন ক্লাব

ওয়েব টিমপ্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৩৫ · ২ মিনিটে পড়ুন
সফলতার ৩৮ তম বছরে মেডিসিন ক্লাব
লেখার আকার

গত ৩১ জানুয়ারি , ২০১৮ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল মেডিসিন ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু হয়ে মেডিসিন ক্লাব পা দিয়েছে সফলতার ৩৮ তম বছরে। ৩৮ বছরে মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণ ছাড়িয়ে এখন সারাদেশে ৩০ টি মেডিকেলে ছড়িয়ে পরেছে। সরকারী- বেসরকারীভাবে মেডিসিন ক্লাব এখন সারাদেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান সহ নানাবিধ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। ৩১ জানুয়ারি মেডিসিন ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন, প্রধান অতিথি – উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়ামিন আরা লেখা(প্রো ভিসি, উত্তরা ইউনিভার্সিটি)। এরপর প্রেসক্লাব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে টি শার্ট বিতরণ ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ রিপোর্টারস ফোরামের প্রেসিডেন্ট তৌফিক মারুফ, চিফ নিউজ এডিটর এশিয়ান টিভির বেলাল হোসেন।


গত পহেলা জানুয়ারি সংগঠনটির উপদেষ্টা ডাঃ হাসনা হেনা সাথীর অকাল মৃত্যুতে পুরা অনুষ্ঠান জুড়ে তার স্মৃতিচারণ করেন মেডিসিনিয়ানরা।অনুষ্ঠানে দেশের সরকারী -বেসরকারী প্রায় ২৫ টি ইউনিট থেকে আগত মেডিসিনিয়ানদের উপস্থিতি প্রেসক্লাব চত্বর মুখরিত করে রাখে।অনুষ্ঠানটি পরিচালনা করেন শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্র, মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ ফেরদৌস। অনুষ্ঠানের শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ লিখন। সমাপনী বক্তব্যে তিনি মেডিসিন ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
নূর ই আফসানা, মুগদা মেডিকেল কলেজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।