মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ প্রাইম মেডিকেল কলেজ, রংপুর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১২:১৯ · ১ মিনিটে পড়ুন
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ প্রাইম মেডিকেল কলেজ, রংপুর
লেখার আকার

প্রাইম মেডিকেল কলেজ,রংপুরে আগামী ৩১-০১-২০১৯ইং তারিখে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হতে যাচ্ছে।

সপ্তাহব্যাপী এই আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৪ টি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ১৩ টি ইভেন্টস রাখা হয়েছে। শিক্ষক- শিক্ষিকা, ইন্টার্ন চিকিৎসক এবং কলেজ কর্মচারীদের জন্য পৃথক পৃথক ইভেন্টস রাখা হয়েছে।
এ বিশাল আয়োজন সার্বিক এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য ছাত্র শিক্ষক সম্মিলিত একটি কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন উত্তরবঙ্গের বিশিষ্ট স্ত্রী-রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শাহীনা আক্তার, চেয়ারম্যান, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর এবং বিশিষ্ট সার্জন অধ্যাপক ডাঃ মোঃ আক্কাছ আলী সরকার, নির্বাহী পরিচালক, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর।

সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের জন্য কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে অনেক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।তারা ইতোমধ্যে ব্যক্তিগত ও দলগত বিভিন্ন ইভেন্টস এর জন্য অনুশীলনও শুরু করে দিয়েছেন।

ব্যস্ততম মেডিকেল জীবনের যান্ত্রিকতায় বার্ষিক ক্রীড়া ও সাপ্তাহিক সপ্তাহ যেন শৈশবের আনন্দময় চির সবুজ দিনগুলোকে ক্ষণিকের জন্য হলেও ফিরিয়ে নিয়ে আসে।

প্রতিবেদক: মোঃ আবু সায়েম সোহাগ
প্রাইম মেডিকেল কলেজ,রংপুর।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।