মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

নেত্রকোনা মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন(NMDSA) এর যাত্রা শুরু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ৫:০৯ · ১ মিনিটে পড়ুন
নেত্রকোনা মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন(NMDSA) এর যাত্রা শুরু
লেখার আকার

দেশের অন্যান্য জেলাগুলোর সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করল নেত্রকোনা মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন। গত ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার বেলা ১১ টায় জেলার পৌরসভা অফিসের পাশে অবস্থিত ষড়ঋৃতু রেস্টুরেন্টে হয়ে গেল এই এসোসিয়েশনের মেম্বারদের প্রথম মিলনমেলা।

প্রাথমিকভাবে এই সংগঠনের উদ্দেশ্য ছিল, দেশের নানা প্রান্তে,বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত নেত্রকোনা জেলার ছাত্রছাত্রীদের এক কাতারে নিয়ে আসা। বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করাও ছিল এই সংগঠনের একটি অন্যতম লক্ষ্য। পরবর্তীতে জেলার স্বাস্থ্যখাতে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন দূর্যোগকালীন সময়ে চিকিৎসাসেবা নিয়ে জেলার জনগনের পাশে দাড়ানোর প্রত্যয় রাখে শিক্ষার্থীরা। অর্ধশতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহনে অনুষ্ঠিত এই মিলনমেলায়, শিক্ষার্থীদের বক্তব্যে,এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তোলার অভিব্যক্তি ফুটে ওঠে। এছাড়াও সামনের দিনগুলোতে আরো মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহনে,বড় পরিসরে প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার প্রত্যাশা রাখে এই সংগঠনের সদস্যরা।
এই ধরনের সংগঠন জেলার স্বাস্থ্যখাতে অবদান রাখার পাশাপাশি নেত্রকোনা জেলার মেডিকেল শিক্ষার্থীদের একটি প্রানকেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা যায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।